প্রধানমন্ত্রীর দপ্তর
পুরুষদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ ২০২৬ জয় করায় ভারতের পুরুষ অনূর্ধ্ব-১৮ হকি দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
06 JUN 2026 6:18PM by PIB Agartala
নতুন দিল্লি, ০৬ জুন ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের তরুণ হকি খেলোয়াড়দের এক অসাধারণ সাফল্যের প্রশংসা করেছেন। 'পুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ ২০২৬' জয়লাভ করায় প্রধানমন্ত্রী ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৮ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন।
শ্রী মোদী উল্লেখ করেন যে, পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি অসাধারণ দক্ষতা ও দলীয় সংহতির পরিচয় দিয়েছে এবং শেষ পর্যন্ত ফাইনালে এক স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এই জয় তরুণদের মধ্যে হকির ক্রমবর্ধমান জনপ্রিয়তারও প্রতিফলন; তিনি দলের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য তাদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:
"আমাদের তরুণ হকি খেলোয়াড়দের এক অসাধারণ সাফল্য!
'পুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ ২০২৬' জয়লাভ করায় ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৮ হকি দলকে অভিনন্দন। পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি অসাধারণ দক্ষতা ও দলীয় সংহতির পরিচয় দিয়েছে এবং ফাইনালে এক স্মরণীয় জয় অর্জন করেছে। এই জয় আমাদের তরুণদের মধ্যে হকির ক্রমবর্ধমান জনপ্রিয়তারও প্রতিফলন। দলের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা।"
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2270157)
आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Tamil
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam