প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পাঞ্জাবের ফিরোজপুরে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

प्रविष्टि तिथि: 06 JUN 2026 6:22PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ জুন ২০২৬


 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পাঞ্জাবের ফিরোজপুর জেলায় ঘটা একটি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

 

শ্রী মোদী ঘোষণা করেছেন যে, মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। প্রধানমন্ত্রী আরও জানান যে, আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।

 

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:

 

"পাঞ্জাবের ফিরোজপুর জেলায় ঘটা একটি দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে ব্যথিত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী @narendramodi"


 

SC/SB/AS


(रिलीज़ आईडी: 2269964) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam