প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ভারতীয় অর্থনীতির শক্তিশালী বৃদ্ধির গতি তুলে ধরেছেন

प्रविष्टि तिथि: 05 JUN 2026 8:07PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ জুন ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উল্লেখ করেছেন যে ভারতের বৃদ্ধির গতিধারা অব্যাহত রয়েছে এবং তা বেশ শক্তিশালী গতিধারা । প্রধানমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে ৭.৭ শতাংশ এবং ওই অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধির হার দেশের অর্থনীতির অন্তর্নিহিত শক্তি, সংস্কারের সাফল্য এবং ১৪০ কোটি ভারতবাসীর কঠোর পরিশ্রমের প্রতিফলন।

শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন যে, 'জীবনযাত্রার সহজীকরণ' এবং 'ব্যবসা-বাণিজ্যের সহজীকরণ'-এর বিষয়গুলোকে আরও উন্নত করতে সরকার কোনো প্রচেষ্টাই বাকি রাখবে না। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, তরুণদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টা চালানো হবে।

প্রধানমন্ত্রী 'এক্স'-এ পোস্ট করেছেন :

"ভারতের বৃদ্ধির গতিধারা অব্যাহত ও শক্তিশালী!

২০২৫-২৬ অর্থবছরে ৭.৭ শতাংশ এবং ওই অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধির হার আমাদের দেশের অর্থনীতির অন্তর্নিহিত শক্তি, সংস্কারের সাফল্য এবং ১৪০ কোটি ভারতবাসীর কঠোর পরিশ্রমের প্রতিফলন।

'জীবনযাত্রার সহজীকরণ', 'ব্যবসা-বাণিজ্যের সহজীকরণ' এবং আমাদের তরুণদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা কোনো প্রচেষ্টাই বাকি রাখব না।"

 

SC/SB/DM


(रिलीज़ आईडी: 2269727) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam