মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
বিহারে খাগারিয়া – পুর্নিয়া অংশে ৩১ নম্বর এবং ২৩১ নম্বর জাতীয় মহাসড়ককে চারলেনের করার প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
प्रविष्टि तिथि:
03 JUN 2026 3:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয় সংক্রান্ত কমিটি আজ বিহারে খাগারিয়া – পুর্নিয়া অংশে ৩১ নম্বর এবং ২৩১ নম্বর জাতীয় মহাসড়ককে চারলেনের করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ১৪৩.৫২৯ কিলোমিটার রাস্তাকে চারলেনের করার জন্য খরচ হবে ৩,৯৩৬.০৫ কোটি টাকা। কাজ হবে বিওটি প্রণালীতে।
প্রকল্পটি রূপায়িত হলে খাগারিয়া, ভাগলপুর, কাটিহার এবং পুর্নিয়া জেলায় সড়ক যোগাযোগ আরও উন্নত হবে। সংশ্লিষ্ট প্রকল্পটির আওতাতেই পুর্নিয়া শহরের কাছে গড়ে উঠবে ৬.৭২৯ কিলোমিটার দীর্ঘ একটি নতুন বাইপাস। পিএম গতিশক্তি কর্মসূচির অঙ্গ হিসেবে এই প্রকল্পে একটি বয়ন ক্লাস্টার, দুটি মেগাফুড পার্ক এবং দুটি সী ফুড পার্ক – এ যাতায়াত ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি, চারটি বড় রেল স্টেশন এবং একটি বিমানবন্দরে যাতায়াতও আরও সহজ হবে।
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268311®=3&lang=1
SC/AC/SB
(रिलीज़ आईडी: 2268440)
आगंतुक पटल : 8