শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ৩০১ ধারার আওতায় শুল্ক আরোপের প্রস্তাব নিয়ে ঐ দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত

प्रविष्टि तिथि: 03 JUN 2026 12:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ জুন, ২০২৬ 

 

ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেসেনটেটিভ বা ইউএসটিআর ভারত সহ ৬০টি দেশের পক্ষ থেকে পণ্য আমদানী নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে তাদের তদন্ত শেষ করেছে। এরপর, ইউএসটিআর মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এই দেশগুলির আমদানীর উপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। ৩৩২ ধারার আওতায় এবং আরও কয়েকটি ক্ষেত্রে শুল্কের বিষয়গুলি অবশ্য প্রস্তাবিত এই পদক্ষেপের পরিসরের বাইরে রয়েছে। 
তবে, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং সংশ্লিষ্ট পক্ষগুলি আগামী ২২ জুন শুনানিতে অংশগ্রহণ করতে পারে। ৬ জুলাই পর্যন্ত লিখিত মতামত জানানো যেতে পারে। এর পরদিন, আবার শুনানি হবে। তারপর, ইউএসটিআর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 
মার্কিন আইনের ৩০১ ধারার আওতায় অতিরিক্ত শুল্ক আরোপের যে প্রস্তাব দেওয়ার হয়েছে, তাঁর প্রেক্ষিতে ভারত ঐ দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, ২০২৬ – এর ২ ফেব্রুয়ারি বাণিজ্য সংক্রান্ত বিষয়ে যে ঘোষণা হয়েছে এবং ৭ ফেব্রুয়ারি যে বিবৃতি দেওয়া হয়েছে, সেই অনুযায়ী যাবতীয় বিষয় স্থির করার জন্যও নতুন দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে। 

 

SC/AC/SB


(रिलीज़ आईडी: 2268279) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Telugu , Malayalam