রেলমন্ত্রক
মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি
प्रविष्टि तिथि:
02 JUN 2026 3:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ জুন, ২০২৬
মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। মহারাষ্ট্রের পালঘর জেলার ধানুকা তালুক এলাকার অম্বেসারি গ্রামে তৃতীয় পার্বত্য টানেলটির কাজে সাফল্য মিলেছে। এর ফলে, এই প্রকল্পে মাত্র পাঁচ মাসের মধ্যে মহারাষ্ট্রে তিনটি টানেলের কাজে সাফল্য পাওয়া গেল।
তৃতীয় টানেলটি ৪১৭ মিটার দীর্ঘ এবং ১৪.৪ মিটার চওড়া। এতে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। উন্নত কারিগরি কৌশল প্রয়োগের পাশাপাশি এতে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। বাতাস চলাচলের ব্যবস্থা এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থাও রাখা হয়েছে। এ বছরের ২ জানুয়ারি পালঘর জেলায় ১.৫ কিলোমিটার দীর্ঘ প্রথম টানেলটির কাজ সম্পূর্ণ করা হয়েছিল। এরপর, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে ৪৫৪ মিটার দীর্ঘ দ্বিতীয় টানেলটির কাজ শেষ করা হয়।
এই প্রকল্পে মহারাষ্ট্রে সাতটি টানেলের মধ্যে তিনটির কাজ সম্পূর্ণ হ’ল।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2268126)
आगंतुक पटल : 5