আয়ুষ
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬

प्रविष्टि तिथि: 01 JUN 2026 5:50PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১ জুন  ২০২৬

 

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠিত হবে ২১ জুন। ‘প্রবীণ বয়েসে সুস্বাস্থ্যের লক্ষ্যে যোগ’ এবারের এই বিষয় আন্তর্জাতিক ক্ষেত্রে যোগের বর্ধিক স্বীকৃতিকে তুলে ধরছে। শারীরিক, মানসিক সুস্বাস্থ্যের লক্ষ্যে এক সর্বাত্মক দৃষ্টিভঙ্গী এর মধ্যে দিয়ে ফুটে ওঠে। যোগ ভারতের প্রাচীন জ্ঞান, মহাদেশকে একসূত্রে বেঁধেছে। স্বাস্থ্যকর, সক্রিয় জীবন ধারনে যোগ এক বিশ্বাসযোগ্য পন্থা হিসেবে স্বীকৃত। এবারের বিষয়, যোগের রূপান্তরকামী সম্ভাবনা যা জীবনীশক্তি, স্থিতিস্থাপকতা, স্বাধীনতা তার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা এবং সর্বাত্মক সুস্বাস্থ্যের ক্ষেত্রে এক নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। 

আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব বলেছেন, এ বছরের যোগ দিবসের আলোচ্য বিষয় বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সুস্বাস্থ্য রক্ষায় যোগ শৈলী অত্যন্ত প্রাসঙ্গিক। ভারতের প্রাচীন সভ্যতায় আমরা দেখেছি, সাধু এবং যোগীরা উজ্জীবিত জীবনশক্তি নিয়ে দীর্ঘ জীবনযাপন করেছেন। যোগের শক্তি এবং  আধ্যাত্মিক শৃঙ্খলা তাঁদের মধ্যে এই জীবনশক্তি গড়ে দেয়।

এবারের আলোচ্য কেবলমাত্র আয়ু বাড়ার বিষয় নয়, বরং স্বাস্থ্যকর প্রবীণত্ব এর লক্ষ্য। শারীরিক সচলতার পাশাপাশি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস, ধ্যান এবং একাগ্রতাকে ঘিরে যোগ এক সর্বাত্মক অভিমুখ গড়ে তোলে। বয়স হলেও শরীর এবং মনের সুস্থতা রক্ষায় যোগের প্রাধান্য বৃদ্ধি পাচ্ছে। 

বিশ্বজুড়ে বৈজ্ঞানিক সম্প্রদায়ের মধ্যেও প্রবীণ বয়েসে যোগের প্রাসঙ্গিক ভূমিকা নিয়ে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যোগ সম্পর্কিত একটি অতি বৌদ্ধিক প্রকাশনা PubMed Central-এর গ্রহণযোগ্যতা উত্তরোত্তর বাড়ছে। বিগত এক দশকে তা উল্লেখযোগ্য প্রসার লাভ হয়েছে। ২০১৪ সালে যোগ বিষয়ে এতে যেখানে ১৮৩টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল, সেই সংখ্যা ২০২৫-এ বেড়ে ১২০৭টি তে দাঁড়িয়েছে। এর থেকে বোঝা যায় যোগের ভূমিকা সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। 

রুপালি অর্থনীতিতে যোগের সম্ভাবনা উত্তরোত্তর বাড়ছে। এই রূপালি অর্থনীতি বলতে বোঝায় প্রবীণ বয়েসেও স্বাস্থ্যকর জীবনযাপনে যোগের প্রাসঙ্গিকতা নিয়ে বিভিন্ন পণ্য ও পরিষেবার প্রসার। ভারতবর্ষে প্রবীণদের দিকে তাকিয়ে এই অর্থনীতিতে  প্রবীণদের সুস্বাস্থ্য, তাঁদের পরিষেবা, পুনর্বাসন, সহায়ক পরিচর্যা, ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা এর সামগ্রিক মূল্যমান প্রায় ৭৩০০০ কোটা টাকায় দাঁড়িয়েছে এবং আগামীদিনে তা আরও প্রসার লাভ করবে।

৪৫-৬৪  বয়স সীমার মধ্যে মানুষরা প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষবা বিষয়ে আগ্রহী এবং তাঁর বড় ক্রেতা। বিশ্ব জুড়ে স্বাস্থ্যকর জীবনশৈলীর প্রবণতা উত্তরোত্তর বাড়ছে। সেক্ষেত্রে যোগ একটি অত্যন্ত সাশ্রয়ী মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

যোগের প্রসার এবং সারা বছর ধরে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে যোগচর্চা গড়ে তুলতে আয়ুষ মন্ত্রক একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। অসংক্রামক ব্যাধি এবং লক্ষ্যগোষ্ঠীকে ঘিরে মন্ত্রক সাক্ষ্য ভিত্তিক ১০টি যোগ প্রটোকল চিহ্নিত করছে। প্রবীণ জনগোষ্ঠীকে লক্ষ্য করে এই প্রটোকলগুলি। এছাড়াও “যোগ ৩৬৫” নামের একটি উদ্যোগ মন্ত্রকের তরফ থেকে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের বাইরেও সারা বছর ধরে যোগ চর্চায় মানুষকে অনুপ্রাণিত করা  এর লক্ষ্য। প্রযুক্তি বান্ধব মঞ্চ এজন্য গড়ে তোলা হয়েছে। এছাড়া গৃহভিত্তিক পরিষেবা প্রদান করা হচ্ছে যাতে প্রাত্যহিক জীবন যোগচর্চা বৃদ্ধি পায়। আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল, ‘যোগ সমাবেশ’। সমাজের ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের মধ্যে যাতে যোগচর্চার প্রসার ঘটে সেদিকে তাকিয়ে এই উদ্যোগ। এটি একটি অন্তর্ভূক্তিমূলক প্রচারাভিযান। বয়স্ক মানুষদের শারীরিক সুস্থতা বিধানে সম্প্রদায় ভিত্তিক পরিষেবা প্রদান এর লক্ষ্য। 

এবারের যোগ দিবসের আলোচ্য বিষয়ের মাধ্যমে প্রবীণ জনসংখ্যার মধ্যে সরকারি প্রয়াসকে  বাড়ানোও লক্ষ্য। এদিকে তাকিয়ে সিনিয়রকেয়ার এজিং গ্রোথ ইঞ্জিন (এসএজিই)-এর মাধ্যমে উদ্ভাবন, উদ্যোগ এবং প্রবীণদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে স্টার্টআপদের অংশগ্রহণকে উৎসাহ দেওয়া হচ্ছে। 

পরিবর্তিত জনবিন্যাসের বাস্তবতাকে ঘিরে বিশ্বজুড়ে ‘প্রবীণদের স্বাস্থ্য বিধানে যোগ’ বিশ্ব জুড়ে স্বীকৃতি পাচ্ছে। সমস্ত বয়সের মানুষের মধ্যেই উন্নত ও গুণগত জীবন-যাপনে যোগ এক ব্যবহারযোগ্য মাধ্যম হয়ে দেখা দিচ্ছে। সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উদযাপনের প্রস্তুতিকালীন,দীর্ঘকাল ধরে  পরীক্ষিত যোগের স্বাস্থ্যকর  বিধানের প্রতি দায়বদ্ধতাকে ভারত তুলে ধরছে।  

 

SC/AB/NS


(रिलीज़ आईडी: 2267868) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Tamil , Kannada , English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi