প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় বিমানবাহিনী ভগবান বুদ্ধের পবিত্র নিদর্শনসমূহ মঙ্গোলিয়ায় পৌঁছে দিল

প্রকাশিত: 31 MAY 2026 10:36AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ মে ২০২৬

 

২০২৬ সালের ৩০ মে, ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান আইএল-৭৬ - 'গজরাজ', ভগবান বুদ্ধের পবিত্র নিদর্শনসমূহ দিল্লি থেকে মঙ্গোলিয়ায় বহন করে নিয়ে যায়। সারারাত আকাশে উড়ে ভারতীয় সময় সকাল ১১:২৫ মিনিটে বিমানটি মঙ্গোলিয়ার ওলানবাতোর বিমানবন্দরে অবতরণ করে।

 

বন্ধুরাষ্ট্রগুলির সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে ভারতের চলতি প্রচেষ্টার অংশ হিসেবেই ভারতীয় বিমানবাহিনীর এই বিশেষ অভিযান।

 

এই বিমানযাত্রাটি জাতীয় লক্ষ্যসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে ভারতীয় বিমানবাহিনীর সক্ষমতা এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রসারধর্মী উদ্যোগে অবদান রাখার ভারতীয় সামর্থ্যেরই প্রতিফলন। 

 

SC/SB/AS


(রিলিজ আইডি: 2267209) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil