প্রধানমন্ত্রীরদপ্তর
গোয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
30 MAY 2026 8:36AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ মে ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ওই রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন যে, গোয়া তার সমৃদ্ধির ধারা অব্যাহত রাখবে এবং ‘বিকশিত ভারত’ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:
“গোয়া রাজ্য প্রতিষ্ঠা দিবস বিশেষ উপলক্ষে গোয়ার মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা। গোয়ার প্রাণবন্ত সংস্কৃতি, সমৃদ্ধ ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং অমায়িক মানুষজনের খ্যাতি সর্বজনবিদিত। এই দিনটি হল, সেই সমস্ত মানুষদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করার একটি সুযোগ, যাঁরা গোয়ার অগ্রগতি ও স্বকীয়তা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন। গোয়ার সমৃদ্ধির ধারা অব্যাহত থাকুক এবং ‘বিকশিত ভারত’ নির্মাণে গোয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক, এই কামনা করি। গোয়ার প্রতিটি মানুষের সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা জানাই।”
SC/MP/AS
(রিলিজ আইডি: 2266929)
ভিজিটরের কাউন্টার : 4