বাণিজ্য ও শিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

কানাডা-ভারত বাণিজ্য বিনিয়োগ মঞ্চের সূচনা

উভয় দেশের যৌথ বিবৃতি

পোস্ট করার দিনক্ষণ: 29 MAY 2026 9:00AM by PIB Agartala
 

নতুন দিল্লি, ২৯ মে, ২০২৬

 


কানাডা এবং ভারত দুদেশের মধ্যে ব্যবসা ও বর্ধিত বাণিজ্যের ক্ষেত্রকে শক্তিশালী করতে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এবং কানাডার সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মনিন্দর সিধু দ্বিপাক্ষিক যৌথ দায়বদ্ধতার কথা জানিয়েছেন। এপর্যন্ত সর্ববৃহৎ বাণিজ্যিক প্রতিনিধি দল নিয়ে শ্রী গোয়েলের কানাডা সফরে মন্ত্রী পর্যায়ের বৈঠকে দুদেশের বাণিজ্য ক্ষেত্রে গতি সঞ্চার করেছে। পরিবেশবান্ধব জ্বালানি, বিরল ধাতু, কৃষি-খাদ্য, অত্যাধুনিক নির্মাণ, ডিজিটাল প্রযুক্তি এবং দক্ষতা বিকাশের ক্ষেত্রে দুদেশের সম্পর্কের গভীরতায় সহযোগিতার পথ প্রশস্ত করতে এই সফর তাৎপর্যপূর্ণ।

উচ্চাকাঙ্ক্ষী এবং পারস্পরিক সুবিধাদায়ক সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি (সিইপিএ)-কে এগিয়ে নিয়ে যেতে তাঁরা দুদেশের দায়বদ্ধতার কথা জানিয়েছেন। এই বছরের শেষ নাগাদ দুদেশের অভিন্ন উদ্দেশ্যসাধক এই চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে তাঁরা নিশ্চয়তা ব্যক্ত করেছেন। সিইপিএ-র গুরুত্বকে তুলে ধরে তাঁদের বক্তব্য বাজারের সুযোগ সম্প্রসারণ, স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল এবং দুদেশের মধ্যে আর্থিক বিকাশের পথকেও তা প্রশস্ত করবে।

উভয় মন্ত্রী কানাডা-ভারত বাণিজ্য ও বিনিয়োগ ফোরামের আনুষ্ঠানিক সূচনা করেছেন। দুদেশের বাণিজ্যিক নেতৃত্বকে এক মঞ্চে নিয়ে এসে বাণিজ্যিক অংশীদারিত্ব এবং ব্যবসায়িক সংযোগ সম্প্রসারণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তাঁরা ভারত ও কানাডার মধ্যে জনসম্পর্ক বৃদ্ধি, ব্যবসায়িক গতি সঞ্চার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহায়ক প্রত্যক্ষ বাণিজ্যিক সংযোগ গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

কানাডার শিল্প বাণিজ্য মন্ত্রী সিধু বলেছেন, এই বছরের শেষ নাগাদ কানাডার ট্রেড মিশনের একটি দল ভারত সফর করবে। দুদেশের বাণিজ্যিক অংশীদারিত্বকে আরও গভীরতা দিতে এবং ভারতীয় বাজারে কানাডার প্রতিষ্ঠানগুলির আরও সক্রিয় উপস্থিতির লক্ষ্যে কানাডা যে বিশেষ উৎসাহী এতেই তা প্রতিফলিত হচ্ছে।

কানাডা ও ভারত অগ্রাধিকার ক্ষেত্রগুলিতে দীর্ঘস্থায়ী ও উচ্চমানের বিনিয়োগকে উৎসাহ দিতে সম্মত হয়েছে, সেইসঙ্গে ব্যবসায়িক, উদ্ভাবক এবং দুদেশের প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বকে আরও গভীরতা দেওয়া লক্ষ্য। আগামী দিনে আলোচনার প্রক্রিয়াকে অব্যাহত রাখতে উভয় মন্ত্রী পারস্পরিক দায়বদ্ধতা ব্যক্ত করেছেন।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2266701) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: Punjabi , Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Gujarati , Tamil , Telugu , Kannada