প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

২০২৬ এ অনূর্ধ্ব ২৩ এশিয়ান চ্যাম্পিয়ানশিপে ভারতীয় কুস্তিগিরদের অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের জন্য প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 28 MAY 2026 8:10PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ মে, ২০২৬  


ভিয়েতনামের দা নাং-এ অনুষ্ঠিত হল ২০২৬ এ অনূর্ধ্ব ২৩ এশিয়ান চ্যাম্পিয়ানশিপ। এই প্রতিযোগিতায়  ভারতীয় কুস্তিগিরদের অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। 
শ্রী মোদী জানান, এই প্রতিযোগিতায় আমাদের পুরুষ প্রতিযোগীরা ফ্রিস্টাইল বিভাগে এবং মহিলা প্রতিযোগীরা বিভিন্ন বিভাগে শীর্ষ স্থান অধিকার করেছেন। পুরুষ ফ্রিস্টাইল কুস্তিগিররা চারটি সোনা সহ মোট ৯টি পদক পেয়েছেন। অনূর্ধ্ব ২৩ এশিয়ান চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগিতার ইতিহাসে ভারতের এটিই সব থেকে বেশী পদক প্রাপ্তি। মহিলা কুস্তিগিররা ৬টি সোনা সহ ১০টি পদক জিতেছেন। 
তিনি আরও জানান, গ্রীকো-রোমান দল আটটি পদক জিতে এ পর্যন্ত সবথেকে বেশী পদক পেয়েছে। 
প্রধানমন্ত্রী কুস্তিগিরদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন। 
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, 
“ আমাদের কুস্তিগিররা অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেছেন! 
ভিয়েতনামের দা নাং-এ অনুষ্ঠিত ২০২৬ এ অনূর্ধ্ব ২৩ এশিয়ান চ্যাম্পিয়ানশিপে আমাদের পুরুষ প্রতিযোগীরা ফ্রিস্টাইল বিভাগে এবং মহিলা প্রতিযোগীরা বিভিন্ন বিভাগে শীর্ষ স্থান অধিকার করেছেন।
পুরুষ ফ্রিস্টাইল কুস্তিগিররা চারটি সোনা সহ মোট ৯টি পদক পেয়েছেন। অনূর্ধ্ব ২৩ এশিয়ান চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগিতার ইতিহাসে ভারতের এটিই সব থেকে বেশী পদক প্রাপ্তি। মহিলা কুস্তিগিররা ৬টি সোনা সহ ১০টি পদক জিতেছেন। গ্রীকো-রোমান দল আটটি পদক জিতে এ পর্যন্ত সবথেকে বেশী পদক পেয়েছে। আমাদের কুস্তিগিরদের অভিনন্দন জানাই। ভবিষ্যতে আপনাদের আরও সাফল্য কামনা করি”।  

https://x.com/narendramodi/status/2060004715434561794/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2060004715434561794%7Ctwgr%5E54870c1ba2404bd03ebd6a914977ac6a3f42b31d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2266397reg%3D3lang%3D1                                                    
 

SC/CB/DM.


(রিলিজ আইডি: 2266559) ভিজিটরের কাউন্টার : 4