মানবসম্পদবিকাশমন্ত্রক
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডঃ কে. রাধাকৃষ্ণন নিট-ইউজি ২০২৬ পরীক্ষা পুনরায় গ্রহণের প্রস্তুতি পর্যালোচনা করলেন
প্রকাশিত:
27 MAY 2026 7:57PM by PIB Kolkata
নতুন দিল্লি ২৭ মে ২০২৬
আসন্ন নিট-ইউজি পরীক্ষা পুনরায় নেবার প্রস্তুতি মূল্যায়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডঃ কে রাধাকৃষ্ণন একটি উচ্চ-পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। ডঃ কে রাধাকৃষ্ণন ন্যাশনাল টেস্টিং এজেন্সি ( এন টি এ)-র সুপারিশগুলির বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন স্টিয়ারিং কমিটিরও চেয়ারম্যান।
বৈঠকে উচ্চশিক্ষা সচিব, এনটিএ-এর মহানির্দেশক, এনটিএ-এর উচ্চপদস্থ আধিকারিকরা এবং শিক্ষা মন্ত্রকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে, পরীক্ষার নিরাপত্তা জোরদার করতে এবং পরীক্ষাটি সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে গৃহীত অতিরিক্ত পদক্ষেপগুলো সম্পর্কে এনটিএ-এর মহানির্দেশক সদস্যদের অবহিত করেন। এর মধ্যে বর্তমান নজরদারি ব্যবস্থার একটি বিশদ মূল্যায়ন এবং সেগুলোকে আরও উন্নত করার পরিকল্পনা ছিল।
পরীক্ষার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বলে জোর দেন শ্রী প্রধান। তিনি বলেন সারা দেশের পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং ছাত্র-ছাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়টিকেও সমান অগ্রাধিকার দিতে হবে।
নিট-ইউজি পরীক্ষাটি পুনরায় ২০২৬ সালের ২১শে জুন সারা দেশের ৫৫০টি শহরের ৫৪০০-এরও বেশি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
SC/ PM /CS
(রিলিজ আইডি: 2266132)
ভিজিটরের কাউন্টার : 22