আয়ুষ
azadi ka amrit mahotsav

বহুভাষিক আইডিওয়াই ২০২৬ হ্যান্ডবুক প্রকাশিত

পোস্ট করার দিনক্ষণ: 26 MAY 2026 3:46PM by PIB Agartala

নতুন দিল্লি, ২৬ মে, ২০২৬

 

দেশ এবং বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর প্রস্তুতি যখন গতি পাচ্ছে, তখন আয়ুষ মন্ত্রক এই উদযাপনের সঙ্গে যুক্ত সকলের জন্য একটি পূর্ণাঙ্গ সহায়িকা হিসেবে ‘আইডিওয়াই হ্যান্ডবুক ২০২৬’ প্রকাশ করেছে। এর লক্ষ্য হল আয়োজক, প্রতিষ্ঠান, যোগ অনুশীলনকারী, সরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক গোষ্ঠীসমূহকে – সবাইকে সহায়তা করা। ইংরেজি, হিন্দি এবং ২১টি আঞ্চলিক ভাষার এই হ্যান্ডবুকটিতে আন্তর্জাতিক যোগ দিবস, যোগাভ্যাসের সাধারণ নিয়ম, আয়ুষ মন্ত্রকের বিভিন্ন উদ্যোগ এবং সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ সম্পর্কিত যাবতীয় তথ্য দুই মলাটের মধ্যে আনা হয়েছে।

এই প্রকাশনার লক্ষ্য হলো, একাধিক ভারতীয় ভাষায় যোগ এবং আন্তর্জাতিক যোগ দিবস সম্পর্কিত প্রামাণ্য তথ্য সকলের কাছে পৌঁছে দিয়ে ব্যাপক অংশগ্রহণকে উৎসাহিত করা।

এই হ্যান্ডবুকে ২০১৪ সালে রাষ্ট্রসংঘের স্বীকৃতির পর থেকে আন্তর্জাতিক যোগ দিবসের বিবর্তনের একটি সার্বিক চিত্র এবং ২০২৬ সালের আন্তর্জাতিক যোগ দিবসের জন্য পরিকল্পিত প্রধান উদ্যোগগুলোর রূপরেখা তুলে ধরা হয়েছে। এতে মন্ত্রকের বিশেষ কর্মসূচি যেমন যোগ সঙ্গম, হরিত যোগ, যোগ সমাবেশ, যোগ পার্ক এবং যোগ আনপ্লাগড-এর বিবরণের পাশাপাশি ২১ জুন ২০২৬ পর্যন্ত নির্ধারিত কাউন্টডাউন কার্যক্রমের বিবরণও অন্তর্ভুক্ত রয়েছে।

তথ্যভান্ডার হিসেবে কাজ করার পাশাপাশি, এই হ্যান্ডবুকটি একটি ব্যবহারিক ডিজিটাল টুলকিট হিসেবেও কাজ করে। এখানে কিউআর কোড এবং লিঙ্ক রয়েছে, যার মধ্যে ইংরেজি, হিন্দি এবং ২১টি আঞ্চলিক ভাষায় কমন যোগ প্রোটোকল ভিডিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে, দেশজুড়ে নাগরিকরা সহজে যোগ সংক্রান্ত নির্দেশিকা পাবেন।

সাধারণ মানুষ কীভাবে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারেন, তার পরামর্শ এই হ্যান্ডবুকে দেওয়া হয়েছে। এর মধ্যে মাইগভ (MyGov) আয়োজিত প্রতিযোগিতার বিবরণও রয়েছে।

হ্যান্ডবুকটি পেতে এই লিঙ্কে ক্লিক করুন –

https://www.yogamdniy.nic.in/ckfinder/userfiles/files/IDY-Handbook%20English-2026.pdf

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2265892) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Tamil , Telugu , Kannada