প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কর্ণাটকের কারওয়ারে দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিত: 24 MAY 2026 6:51PM by PIB Kolkata

দিল্লি, ২৪ মে ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ কর্ণাটকের কারওয়ার জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

 

 দুর্ঘটনায় নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও শ্রী মোদি উল্লেখ করেছেন।

 

প্রধানমন্ত্রী এক্স পোষ্টে লিখেছেন:

“কর্ণাটকের কারওয়ার জেলায় ঘটে যাওয়া দুর্ঘটনার খবর পেয়ে গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

 

PMNRF থেকে নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা: PM @narendramodi”

https://x.com/PMOIndia/status/2058528808702222824?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2058528808702222824%7Ctwgr%5E86f8d1364ef113d7c964f1089d5d3cd8b85feb2e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2264806reg%3D3lang%3D2

 

 

 

 

SC....


(রিলিজ আইডি: 2264847) ভিজিটরের কাউন্টার : 6