রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভ্রমণের সময় যাত্রীদের সতর্ক ও সজাগ থাকতে রেল কর্তৃপক্ষের আহ্বান

প্রকাশিত: 21 MAY 2026 2:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ মে, ২০২৬

 

ট্রেন, যাত্রী, স্টেশন চত্বর এবং সুবিশাল রেল নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন, সিসিটিভি ইত্যাদির মতো অত্যাধুনিক প্রযুক্তিচালিত সরঞ্জাম ব্যাপকভাবে ব্যবহার করছে। রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)-এর বিট পর্যায়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যবস্থা জোরদার করার মাধ্যমে এই কাজটি মিশন মোডে করা হচ্ছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ উচ্চ-পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা সভায়, আজ ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে রেল মন্ত্রক সারা দেশের তৃণমূল স্তরের আধিকারিকদের সঙ্গে ব্যাপক আলোচনা করেছে। রেল ভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ছাড়াও বৈঠকে রেল প্রতিমন্ত্রী ভি. সোমন্না এবং রভনীত সিং বিট্টুও উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, সাম্প্রতিক কিছু অগ্নিকাণ্ডের ঘটনাসহ একাধিক ঘটনার প্রাথমিক তদন্তে গত কয়েকদিনে সমাজবিরোধী শক্তির যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। ভারতীয় রেল এই ঘটনাগুলিকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং আরপিএফ সক্রিয়ভাবে এগুলোর তদন্ত করছে। বেশ কয়েকটি ক্ষেত্রে, রেলওয়ের দ্রুত ও সক্রিয় পদক্ষেপ বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সাহায্য করেছে। রেলের পক্ষ থেকে যাত্রীদের ভ্রমণের সময়ে সতর্ক ও সজাগ থাকার পাশাপাশি রেল চত্বরে কোনো সন্দেহজনক কার্যকলাপ বা সন্দেহজনক ব্যক্তি নজরে এলে তা অবিলম্বে রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ জানাতে অনুরোধ জানানো হয়েছে।

নিরাপত্তা পর্যালোচনা সভার আলোচনায় উন্নত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে তৃণমূল স্তর থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতি শক্তিশালী করার উপর আলোকপাত করা হয়। প্রযুক্তি-চালিত নিরাপত্তা ব্যবস্থার উন্নতি, রেল নেটওয়ার্ক জুড়ে সিসিটিভি কভারেজের সম্প্রসারণ এবং পরিচালনগত নিরাপত্তা সমন্বয় উন্নত করার উপর জোর দেওয়া হয়। সভায় সাইবার নিরাপত্তা শক্তিশালী করা, ক্যামেরার মানোন্নয়ন এবং এআই-ভিত্তিক নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপন নিয়েও আলোচনা হয়। রেল নেটওয়ার্ক জুড়ে আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য আরপিএফ এবং সরকারি রেল পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদানের পদ্ধতি উন্নত করে সমন্বয় জোরদার করার উপরও গুরুত্ব আরোপ করা হয় সভায়।

 


SC/SD/SKD


(রিলিজ আইডি: 2263754) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Gujarati , Tamil , Kannada , Malayalam