প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

সুইডেনের নির্বাচিত ব্যবসায়িক নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

প্রকাশিত: 17 MAY 2026 11:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মে, ২০২৬

 

সুইডেনের যুবরানি ভিক্টোরিয়া এবং প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেনের নির্বাচিত সিইও-দের সঙ্গে মতবিনিময় করেন। 

গণতন্ত্র, স্বচ্ছতা, উদ্ভাবন এবং সুস্থায়িত্বের অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা ভারত-সুইডেন সম্পর্কের ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, দূরদর্শী এবং ভবিষ্যৎ-বান্ধব অংশীদারিত্বের পথ এই সম্পর্কে এক শক্তিশালী ভিত রচনা করেছে। তিনি বলেন, ভারত-সুইডেন অংশীদারিত্ব আজ কেবল অর্থনৈতিক সম্পর্কে আটকে নেই, বরং প্রযুক্তি, উদ্ভাবন, ধারণা, যৌথ সৃষ্টিকে ঘিরে অংশীদারিত্বের পথ প্রশস্ত হয়েছে। ভারতের বিকাশে সুইডেনের কোম্পানিগুলির দীর্ঘমেয়াদি অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গবেষণা, উদ্ভাবন, পরিবেশ-বান্ধব রূপান্তর ও নির্মাণে গভীর সহযোগিতার ক্ষেত্র রচনা করেছে।

সংস্কার, দৃঢ় অভ্যন্তরীণ চাহিদা, ডিজিটাল জন-পরিকাঠামো, নির্মাণ প্রসার এবং পরবর্তী প্রজন্মের পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরের ওপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী। মেক-ইন-ইন্ডিয়া, দ্য ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন, দ্য ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন এবং পরিবেশ-বান্ধব জ্বালানি, প্রতিরক্ষা, সেমি-কন্ডাক্টর এবং অত্যাধুনিক নির্মাণ ক্ষেত্রে সুইডেনের কোম্পানিগুলিকে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল, পরিবেশ-বান্ধব রূপান্তর, পরিবেশ-বান্ধব পরিবহণ, জীব-বিজ্ঞান এবং ডিজিটাল প্রযুক্তিতে সহযোগিতাকে শক্তিশালী করা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। প্রধানমন্ত্রী মোদী উদ্ভাবন এবং একবিংশ শতাব্দীর যৌথ সমাধানসূত্র ও মেধাক্ষেত্রে সুইডেনের সঙ্গে যৌথ সহযোগিতার ওপরও গুরুত্ব দিয়েছেন।

 

SC/AB/DM....


(রিলিজ আইডি: 2262204) ভিজিটরের কাউন্টার : 5