প্রধানমন্ত্রীরদপ্তর
নেদারল্যান্ডসের রাজা মহামহিম উইলেম-আলেকজান্ডার ও রানি ম্যাক্সিমার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
প্রকাশিত:
16 MAY 2026 8:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ মে ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হেগের ‘প্যালেস হুইস টেন বস’-এ নেদারল্যান্ডসের রাজা মহামহিম উইলেম-আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী এবং মহামহিম রাজদম্পতি ভারত-নেদারল্যান্ডস সম্পর্ককে আরও সুদৃঢ় করা নিয়ে মতবিনিময় করেন; যার মধ্যে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক গভীর করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। প্রধানমন্ত্রী ২০১৯ সালে মহামহিম রাজদম্পতির ভারত সফরের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন; যে সফরটি পারস্পরিক সদিচ্ছা বৃদ্ধিতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নেতৃবৃন্দ উভয় দেশের শিক্ষা, উদ্ভাবন, সেমিকন্ডাক্টর, ডিজিটাল ক্ষেত্র, জলসম্পদ এবং সবুজ অংশীদারিত্বের ক্ষেত্রে চলমান দ্বিপাক্ষিক উদ্যোগগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী ভারতের প্রতি নেদারল্যান্ডসের মহামহিম রাজদম্পতির সদিচ্ছার প্রশংসা করেন এবং তাঁর এই সফরকালে তাঁকে প্রদত্ত উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেদারল্যান্ডসের মহামহিম রাজদম্পতি প্রধানমন্ত্রীর সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
SC/SB/AS
(রিলিজ আইডি: 2261912)
ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam