প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষা মন্ত্রীর পৌরোহিত্যে পশ্চিম এশিয়া সংক্রান্ত পঞ্চম অনানুষ্ঠানিক মন্ত্রী গোষ্ঠীর বৈঠক
প্রকাশিত:
11 MAY 2026 4:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ মে, ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং – এর পৌরোহিত্যে আজ নতুন দিল্লির কর্তব্য ভবন-২ এ পশ্চিম এশিয়া সংক্রান্ত পঞ্চম অনানুষ্ঠানিক মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা; পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী; রেল, তথ্য ও সম্প্রচার, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব; সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু; অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু; বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী শ্রী জিতেন্দ্র সিং।
জানা গেছে, ভারতে ৬০ দিনের মতো অপরিশোধিত তেল, ৬০ দিনের মতো প্রাকৃতিক গ্যাস এবং ৪৫ দিনের মতো এলপিজি মজুত রয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বর্তমানে ৭০৩ বিলিয়ন ডলার। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল শোধনকারী দেশ এবং পেট্রো পণ্য রপ্তানীর ক্ষেত্রে এই দেশ রয়েছে চতুর্থ স্থানে। নিজের চাহিদা মেটানোর পর ১৫০টি দেশে এইসব পণ্য রপ্তানী করে ভারত। তবে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের চড়া দামের প্রেক্ষিতে জ্বালানী সংরক্ষণ সমস্যার সমাধান করতে পারে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই মর্মে নাগরিকদের প্রতিও আবেদন রেখেছেন।
বস্তুত, পশ্চিম এশিয়ার সংঘাত শুরু হওয়ার পর, ৭০ দিনেরও বেশি কেটে গেলেও ভারতে পেট্রো পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে, যেখানে বহু দেশে তা ৩০-৭০ শতাংশ বেড়ে গেছে। সাধারণ মানুষকে আন্তর্জাতিক বাজারে চড়া দামের আঁচ যাতে না পোহাতে হয়, তা নিশ্চিত করতে তেল বিপণন সংস্থাগুলি দৈনিক ১ হাজার কোটি টাকার ক্ষতি স্বীকার করছে।
দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত পর্যাপ্ত বলে মন্ত্রী গোষ্ঠীকে অবহিত করা হয়েছে। সমস্যা দীর্ঘদিন ধরে চললেও যাতে অসুবিধা না হয়, সেজন্যই পেট্রো পণ্য সংরক্ষণে পরামর্শ দিচ্ছে সরকার।
বৈঠকের পর এক্স পোস্টে শ্রী রাজনাথ সিং সরকারের উদ্যোগকে ইতিবাচক বলে বর্ণনা করেছেন। পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির কথা বলেছেন তিনি। তিনি আরও বলেছেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে বিচ্ছিন্নভাবে দেখা ঠিক নয়। যে কোনও আন্তর্জাতিক সংঘাত প্রতিটি দেশকেই অসুবিধায় ফেলে।
পরিস্থিতি মোকাবিলায় এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহ সবক্ষেত্রকে সুরাহা দিতে সাম্প্রতিক যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়েও বৈঠকে পর্যালোচনা হয়। এ প্রসঙ্গে উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ৫ মার্চ আপৎকালীন ঋণ নিশ্চয়তা প্রকল্প ৫.০ বাবদ ২ লক্ষ ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছে।
দেশে সারের সরবরাহ পর্যাপ্ত বলে বৈঠকে উল্লেখ করা হয়েছে। ২০২৬ – এর খরিফ মরশুমে সামগ্রিকভাবে সারের চাহিদা ৩৯০.৫৪ লক্ষ মেট্রিক টনে দাঁড়াবে বলে অনুমান।
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259798®=3&lang=1
SC/AC/SB
(রিলিজ আইডি: 2259919)
ভিজিটরের কাউন্টার : 5