মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
গুজরাটের ভাদিনারে জাহাজ মেরামতি কেন্দ্র স্থাপনে অনুমোদন মন্ত্রিসভার
প্রকাশিত:
05 MAY 2026 6:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ মে ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে আজ গুজরাটের ভাদিনারে একটি অত্যাধুনিক জাহাজ মেরামতি কেন্দ্র স্থাপনে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশের জাহাজ মেরামতি পরিমণ্ডলের এক বড় সম্প্রসারণের সূচনা হল। এই প্রকল্পটি দীনদয়াল পোর্ট অথরিটি (ডিপিএ) এবং কোচিন শিপইয়ার্ড লিমিটেড (সিএসএল)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত হবে। এই প্রকল্পে মোট ১,৫৭০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
এই প্রকল্পে ৬৫০ মিটার দীর্ঘ একটি জেটি, দুটি বড় ভাসমান ড্রাই ডক এবং আনুষঙ্গিক সামুদ্রিক পরিকাঠামো গড়ে তোলা হবে। ভাদিনারের প্রাকৃতিকভাবে গভীর জলস্তর, প্রধান প্রধান নৌ-বাণিজ্য পথের সঙ্গে সংযোগ এবং মুন্দ্রা ও কান্ডলার মতো গুরুত্বপূর্ণ বন্দরগুলির নৈকট্য – সব মিলিয়ে এই স্থানটিকে জাহাজ মেরামতের কাজের জন্য একটি আদর্শ অবস্থানে পরিণত করেছে; বিশেষ করে বিশাল বাণিজ্যিক জাহাজ এবং বিদেশি পতাকাবাহী নৌযানগুলির মেরামতির ক্ষেত্রে এটি অত্যন্ত উপযোগী।
এই প্রকল্পটি দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে; পাশাপাশি এটি পার্শ্ববর্তী অঞ্চলে আনুষঙ্গিক সামুদ্রিক পরিষেবা এবং এমএসএমই-গুলির বিকাশেও সহায়তা করবে।
SC/MP/NS
(রিলিজ আইডি: 2258277)
ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam