বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ফরেন্সিক স্থিতিশীলতা বাড়াতে জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়- এনএফএসইউ-এর সঙ্গে হাত মেলালো ইউআইডিএআই

প্রকাশিত: 05 MAY 2026 4:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ মে  ২০২৬

 

ডিজিটাল ফরেন্সিক, সাইবার নিরাপত্তা এবং উন্নত প্রযুক্তি গবেষণার ক্ষেত্রে ৫ বছর মেয়াদী সুসংগঠিত সহযোগিতা স্থাপনের জন্য জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়- এনএফএসইউ, ইউআইডিএআই-এর সঙ্গে হাত মিলিয়েছে।

এর ফলে ইউআইডিএআই-এর ডিজিটাল পরিকাঠামো আরও শক্তিশালী হবে, ভারতের ডিজিটাল পরিচয় ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হয়ে উঠবে। 

ইউআইডিএআই-এর মুখ্য কার্যনির্বাহী শ্রী বিবেক চন্দ্র ভার্মা এবং জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের গুজরাট ক্যাম্পাসের অধিকর্তা অধ্যাপক ডঃ এস ও জুনারের মধ্যে এই সমঝোতাপত্র বিনিময় হয়েছে। অনুষ্ঠানে ইউআইডিএআই-এর উপমহানির্দেশক শ্রী অভিষেক কুমার সিং এবং দুই প্রতিষ্ঠানের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

এই সহযোগিতা মূলত ৬টি কৌশলগত ভিত্তির ওপর আধারিত। সেগুলি হল- শিক্ষাগত ও পেশাগত উন্নয়ন, তথ্যের সুরক্ষা ও সামগ্রিক ব্যবস্থার অখণ্ডতা, ফরেন্সিক পরিকাঠামো ও ল্যাবের উন্নয়ন, সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কারিগরি সহায়তা, এআই-ব্লক চেন- ডিপ ফেক ডিটেকশন-ক্রিপ্টোগ্রাফিক প্রযুক্তি সহ বিভিন্ন উদীয়মান ক্ষেত্রে কারিগরি পরামর্শ ও গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। 

ইউআইডিএআই-এর মুখ্য কার্যনির্বাহী শ্রী বিবেক চন্দ্র ভার্মা বলেছেন, এই সহযোগিতা ভারতের ডিজিটাল গণ-পরিকাঠামোর সুরক্ষা, স্থিতিশীলতা ও ফরেন্সিক সক্ষমতা আরও বাড়িয়ে তুলবে। ভারতের ডিজিটাল পরিচয় ব্যবস্থাপনার সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 


SC/SD/NS….


(রিলিজ আইডি: 2258109) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Kannada