তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

সৃজনশীল ক্ষেত্রে আইআইসিটি-র জাতীয় এআই দক্ষতা কর্মসূচির নথিভুক্তি শুরু

প্রকাশিত: 04 MAY 2026 4:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ এপ্রিল,২০২৬

 

ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস (আইআইসিটি)-র সঙ্গে যৌথভাবে সৃজনশীল ক্ষেত্রে এআই দক্ষতা কর্মসূচি চালু করা হয়েছে। গুগল এবং ইউটিউবের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই কর্মসূচিতে মিডিয়া, বিনোদন, অ্যানিমেশন, গেমিং এবং শিল্পের সঙ্গে যুক্ত ডিজিটাল ক্ষেত্রে ১৫ হাজার বৃত্তি প্রদান করা হবে। এই কর্মসূচির নথিভুক্তি প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।  

ভিত্তিগত এবং প্রায়োগিক দক্ষতা, দুটি ধাপে এই কর্মসূচি রূপায়িত করা হবে:

প্রথম পর্যায়: ভিত্তিগত (অনলাইন)

এই পর্যায়ে ১৫,০০০ অংশগ্রহণকারী গুগল ক্যারিয়ার সার্টিফিকেট এবং গুগল ক্লাউডের জেন এআই লার্নিংয়ের স্কলারশিপ পাবেন। গুগলের ক্যারিয়ার সার্টিফিকেট প্রোগ্রামটিতে পেশাদারদের  প্রশিক্ষণ দেবে গুগল এবং শীর্ষস্থানীয় নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি করে দেওয়া হবে। এতে অংশগ্রহণকারীরা এআই বিষয়ে প্রায় ৩৩ ঘণ্টার অনলাইন প্রশিক্ষণের সুযোগ পাবেন। এই পাঠক্রমে গুগল ক্যারিয়ার সার্টিফিকেট এবং গুগল ক্লাউডের জেনারেটিভ এআই লার্নিং পাথওয়েতে প্রবেশের সুযোগ যুক্ত করা হয়েছে।

দ্বিতীয় পর্যায়: বিশেষ পারদর্শিতা অর্জন (হাইব্রিড)

যে সব অংশগ্রহণকারী ভিত্তিগত পর্যায় সম্পন্ন করবেন, তাঁরা ব্যবহারিক প্রয়োগের উপর ভিত্তি করে উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন। একটি হাইব্রিড মডেলের মাধ্যমে এই পর্যায়ে গল্প বলা, সৃজনশীল প্রযোজনা এবং উন্নত এআই টুলের ব্যবহার বিষয়ে প্রকল্প-ভিত্তিক শিক্ষা প্রদান করা হবে। 

এই প্রোগ্রামটি “এআই স্কিলস হাউস” প্ল্যাটফর্মের মাধ্যমেও রূপায়িত করা হবে। এতে রয়েছে জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশন, ওয়ার্ক-ফ্লো অটোমেশন এবং সিদ্ধান্ত গ্রহণকারী টুল সহ লার্নিং ট্র্যাক। ভারতের সৃজনশীল অর্থনীতিকে শক্তিশালী করার সরকারি দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আইআইসিটি-র সিইও, ডঃ বিশ্বাস দেওস্কর বলেন যে, কন্টেন্ট তৈরি, প্রযোজনার ক্ষেত্রে এআই-এর বাস্তব ও ব্যবহারিক প্রয়োগে সৃজনশীল পেশাদারদের তৈরি করার লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন।

https://drive.google.com/file/d/1BNTvmnhyK2jD2R1OzLYG-96-vlFG8HDB/view

আগ্রহী প্রার্থীরা নিচের কিউআর কোডে স্ক্যান করেও আবেদন জানাতে পারবেন।

 

SC/MP/SG 


(রিলিজ আইডি: 2257911) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Malayalam