তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অধিকর্তা হিসেবে আশুতোষ গোয়ারিকর নিযুক্ত

প্রকাশিত: 01 MAY 2026 1:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ মে ২০২৬

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রক খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকরকে গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচিত্র উৎসবের (আইএফএফআই)-এর অধিকর্তা হিসেবে নিয়োগ করেছে। 

 

খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা গোয়ারিকরের ভারতীয় চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আইএফএফআই-এর সঙ্গে তাঁর সম্পর্ক কয়েক দশকের। চলচ্চিত্র শৈলী এবং আন্তর্জাতিক চলচ্চিত্র সংস্কৃতির বিবর্তনের সঙ্গে তিনি গভীরভাবে সম্পর্কযুক্ত। 

 

অধিকর্তা নির্বাচিত হওয়ায় শ্রী গোয়ারিকর বলেছেন, এটা তাঁর কাছে আনন্দ ও গর্বের। এই উৎসবের বিবর্তন প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়েছে তাঁর। ১৯৮৪ সালে অংশগ্রহণের পর থেকে ২০২৪ সালে আন্তর্জাতিক চলচ্চিত্রে নির্বাচক মণ্ডলীর সভাপতির পদও তিনি অলঙ্কৃত করেছেন। তিনি বলেন, ১৯৫২ সাল থেকে দশকের পর দশক ধরে যে পরম্পরা অসংখ্য উৎসব পরিচালনাকারীর হাত ধরে গড়ে উঠেছে তা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তাঁর কাছে পরম গর্বের। সেই সঙ্গে এক নতুন দায়িত্বও বটে। তিনি বলেন, গোয়ার সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহভরে তিনি অপক্ষায় আছেন। 

 

ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় ১৯৫২ সালে। এটি এশিয়ার প্রধান চলচ্চিত্র উৎসবগুলির অন্যতম। বৈশ্বিক চলচ্চিত্রের উৎকর্ষতাকে তুলে ধরতে এবং সাংস্কৃতিক সম্পর্ক বিনিময়ের প্রসারে তা এক উল্লেখযোগ্য মঞ্চ হিসেবে কাজ করে। 

 

গোয়ার সমুদ্র উপকূলে আইএফএফআই-এর ৫৭তম পর্ব অনুষ্ঠিত হবে এ বছরের নভেম্বর মাসে। এই চলচ্চিত্র উৎসবকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরা হবে বলে আশা। সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্য, প্রযুক্তি, গল্পকথনের ধারা, আঙ্গিক নিয়ে তা এক বিস্তৃত পরিসর গড়ে তুলবে। 

 

 

SC/AB/NS


(রিলিজ আইডি: 2257310) ভিজিটরের কাউন্টার : 10