নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

ভারতের নির্বাচন কমিশন গণনা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে কিউআর-ভিত্তিক আইডি ব্যবস্থা চালু করেছে

প্রকাশিত: 30 APR 2026 4:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ এপ্রিল, ২০২৬

 

১. গণনা কেন্দ্রে কোনো অননুমোদিত ব্যক্তির প্রবেশের সম্ভাবনা দূর করতে ভারতের নির্বাচন কমিশন একটি কিউআর কোড-ভিত্তিক ফটো আইডেন্টিটি কার্ড মডিউল চালু করলো ইসিআই নেট-এ।

২. আগামী ৪ মে, ২০২৬ অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরি বিধানসভার নির্বাচন ও ৫টি রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল গণনার সঙ্গে চালু হচ্ছে এই ব্যবস্থা, যা ভবিষ্যতে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির সাধারণ নির্বাচন এবং উপনির্বাচনে ব্যবহৃত হবে।

৩. এই উল্লেখযোগ্য উদ্যোগ গত এক বছরে ভারতের নির্বাচন কমিশনের ৩০-এর বেশি উদ্যোগের ধারাবাহিকতার অংশ, যেমন বিএলও-দের জন্য কিউআর কোড-ভিত্তিক ফটো আইডি কার্ড ইত্যাদি।

৪. গণনা কেন্দ্রগুলিতে তিনটি নিরাপত্তা বলয়ে পরিচয় যাচাই করা হবে। প্রথম এবং দ্বিতীয় বলয়ে আরও-র দেওয়া আইডেন্টিটি কার্ডগুলি দেখা হবে। তৃতীয় তথা একেবারে ভেতরে গণনা কেন্দ্রের কাছে নিরাপত্তা বলয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে শুধুমাত্র কিউআর কোড স্ক্যানিং-এর মাধ্যমে সঠিক যাচাইয়ের পরে।

৫. নতুন কিউআর কোড-ভিত্তিক ফটো আইডেন্টিটি কার্ডগুলি প্রযোজ্য নির্বাচন কমিশন স্বীকৃত গণনা কেন্দ্র এবং হলে ঢোকার অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদের জন্য, যার মধ্যে আছেন রিটার্নিং অফিসার, অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসার, গণনা কর্মী, টেকনিক্যাল কর্মী, প্রার্থী, নির্বাচনী এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট প্রমুখ।

৬. স্বীকৃতি প্রাপ্ত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সুবিধার জন্য প্রতিটি গণনা কেন্দ্রের মধ্যে কাউন্টিং হলের কাছে একটি মিডিয়া সেন্টার বসানো হবে।

৭. কমিশনের চলতি নির্দেশাবলি অনুযায়ী নির্বাচন কমিশন প্রদত্ত স্বীকৃতি পত্রের ভিত্তিতে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ঢোকার অনুমতি পাবেন।

৮. ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে এই ব্যবস্থার কার্যকরী রূপায়নের জন্য সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নিতে, যেমন, নির্দিষ্ট চেক পয়েন্টে প্রশিক্ষিত ব্যক্তিদের বহাল করা, যাতে সুষ্ঠুভাবে বিষয়টি পরিচালিত হয়।

৯. সকল চিফ ইলেকটোরাল অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, রিটার্নিং অফিসার এবং অ্যাসিসটেন্ট রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে উপরিল্লিখিত নির্দেশগুলি যাতে কঠোরভাবে মেনে চলা হয় তা নিশ্চিত করতে। যাতে, গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরাপত্তা এবং কার্যকারিতা হয় সর্বোচ্চ মানের।

 

SC/AP/SKD


(রিলিজ আইডি: 2257014) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Assamese , Tamil , Kannada , Malayalam