প্রধানমন্ত্রীরদপ্তর
বাবা বিশ্বনাথ মন্দিরে দর্শন ও পূজা করলেন প্রধানমন্ত্রী; দেশের মানুষের সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা
প্রকাশিত:
29 APR 2026 11:45AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কাশীর বাবা বিশ্বনাথ মন্দিরে দর্শন ও পূজা করেছেন, সেখানে তিনি দেশের মানুষের সুখ, সমৃদ্ধি ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন,
"হর হর মহাদেব!
কাশীতে বাবা বিশ্বনাথ মন্দিরে দর্শন ও পূজার সৌভাগ্য হয়েছে। বাবা ভোলানাথের কাছে সব দেশবাসীর সুখ-সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য প্রার্থনা করেছি।
মা অন্নপূর্ণা ও মা গঙ্গার দর্শন থেকে অসীম শান্তি মিলেছে। তাঁদের কৃপায় সবার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হোক।
কাশীর মানুষকে আবারো প্রণাম।
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2256648)
ভিজিটরের কাউন্টার : 6