রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

দক্ষিণ উপকূল রেল এবং অন্ধ্রপ্রদেশে ব্যাপক সম্প্রসারণের জন্য গেজেট বিজ্ঞপ্তি ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের

প্রকাশিত: 28 APR 2026 2:24PM by PIB Kolkata

বিশাখাপত্তনম, ২৮ এপ্রিল, ২০২৬

 

বিশাখাপত্তনমে ‘গুগল ক্লাউড ইন্ডিয়া এআই হাব’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর ভাষণ দিতে গিয়ে রেল, বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে, ‘দক্ষিণ উপকূল রেল জোন’ গঠনের বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হবে এবং ১ জুন, ২০২৬ তারিখটিকে এর কার্যকরের তারিখ হিসেবে ঘোষণা করা হবে। 

মন্ত্রী আরও ব্যাখ্যা করেন যে, অন্ধ্রপ্রদেশের জন্য ১০,১৩৪ কোটি টাকার রেল রেকর্ড পরিমাণ বাজেট বরাদ্দ করা হয়েছে।  এটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনা অবিভক্ত রাজ্যের জন্য পূর্ববর্তী বছরগুলিতে বরাদ্দ করা ৮৮৬ কোটি টাকার তুলনায় একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। তিনি উল্লেখ করেন যে, অন্ধ্রপ্রদেশে বর্তমানে প্রায় ১,০৬,০০০ কোটি টাকার রেল প্রকল্প চলমান রয়েছে, যার লক্ষ্য বন্দর, পর্যটন কেন্দ্র এবং প্রধান শহরগুলির সঙ্গে সংযোগসহ রাজ্যজুড়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা। তিনি আরও বলেন যে, অন্ধ্রপ্রদেশ রেকর্ড পরিমাণ ১০,১৩৪ কোটি টাকার রেল বাজেট বরাদ্দ পেয়েছে, যা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা অবিভক্ত রাজ্যের জন্য পূর্ববর্তী বছরগুলিতে বরাদ্দ করা ৮৮৬ কোটি টাকার তুলনায়  উল্লেখযোগ্য বৃদ্ধি। 


আরও বিস্তারিত তথ্য প্রদান করে তিনি জানান যে, অন্ধ্রপ্রদেশে :
. ৮৩২টি ফ্লাইওভার ও আন্ডারপাসের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে
. ২৯৯টি ফ্লাইওভার ও আন্ডারপাসের নির্মাণকাজ চলছে
. ১,৭৫৯ কিলোমিটার রেললাইন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে
. ৩,৩০০ কিলোমিটার রেললাইন স্থাপনের কাজ চলছে।

তিনি ঘোষণা করেন যে, অন্ধ্রপ্রদেশ তার রেল নেটওয়ার্কের ১০০ শতাংশ বিদ্যুতায়ন সম্পন্ন করেছে। এর ফলে রেল আধুনিকীকরণের ক্ষেত্রে এটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় অঞ্চল হিসেবে জায়গা করে নিয়েছে। যাত্রী পরিষেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন যে, বর্তমানে রাজ্যে ১৬টি 'বন্দে ভারত' এবং ২২টি 'অমৃত ভারত' ট্রেন পরিষেবা চালু রয়েছে, যা ভ্রমণের দক্ষতা ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। এছাড়াও তিনি জানান যে, সমগ্র 'ইস্ট কোস্ট রেলওয়ে করিডর'-কে একটি চার-লাইনের নেটওয়ার্কে উন্নীত করার কাজ চলছে। আশা করা হচ্ছে যে, এর ফলে রেলপথে পরিবহণ সক্ষমতা দ্বিগুণ হবে এবং ৫০০টি পর্যন্ত নতুন ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে। মন্ত্রী আরও জোর দিয়ে বলেন যে, ইস্ট কোস্ট করিডর সংলগ্ন বন্দর, পর্যটন কেন্দ্র এবং প্রধান শহরগুলির মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে পণ্যবাহী ও কন্টেনার ট্রেন পরিষেবাগুলিকে আরও শক্তিশালী করা হচ্ছে। এর ফলে লজিস্টিক ব্যবস্থার উন্নতি এবং অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। 

ভবিষ্যতের উচ্চ-গতির রেল সংযোগের প্রসঙ্গ টেনে তিনি দক্ষিণ ভারতের প্রধান করিডরগুলি জুড়ে প্রস্তাবিত উচ্চ-গতির সংযোগ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট ভ্রমণের সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন :

●  অমরাবতী থেকে হায়দ্রাবাদ – প্রায় ৭০ মিনিট 
● অমরাবতী থেকে চেন্নাই – প্রায় ১১২ মিনিট
● হায়দ্রাবাদ থেকে পুনে – প্রায় ১ ঘণ্টা ৫৫ মিনিট
● পুনে থেকে মুম্বই – প্রায় ৪৮ মিনিট
● চেন্নাই থেকে বেঙ্গালুরু – প্রায় ৭৩ মিনিট
● হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু – প্রায় ২ ঘণ্টা ৮ মিনিট

তিনি এই নেটওয়ার্কটিকে একটি “উচ্চ-গতির হীরে” হিসেবে বর্ণনা করেন, যা দক্ষিণ ভারত জুড়ে যাতায়াত ব্যবস্থা, অর্থনৈতিক সংহতি এবং আঞ্চলিক অগ্রগতিকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করবে। 

 

SC/MP/DM.


(রিলিজ আইডি: 2256320) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Odia , Telugu_Vw , Telugu , Kannada