প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে বসুন্ধরা মাতার শাশ্বত ভাবনার প্রতিফলন ঘটেছে

প্রকাশিত: 22 APR 2026 11:12AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ এপ্রিল, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে বসুন্ধরা মাতার শাশ্বত ভাবনার প্রতিফলন ঘটেছে। 
“যস্য বৃক্ষা বানস্পত্যা ধ্রুবাস্তিষ্টন্তি বিক্ষ্বহা।
পৃথিবীং ধেনুং প্রদুহাং ন উদিচ্ছন্তু নমোহস্তু পৃথিব্যৌ।।”
এই সুভাষিতমে বলা হয়েছে “মাটিতে বৃক্ষ এবং অরণ্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। পৃথিবী তার সমস্ত সম্পদ আমাদের দিয়ে থাকে। আমরা বসুন্ধরা মাতাকে প্রণাম জানাই।” 

শ্রী মোদী বলেছেন, পৃথিবী আমাদের মা, তাকে রক্ষা করার মধ্য দিয়ে  মানব জাতির কল্যাণ নিশ্চিত হবে। তাঁকে রক্ষা করা আমাদের সকলের শুধু দায়িত্বই নয়, ভবিষ্যত প্রজন্মের প্রতি আমাদের পবিত্র এক অঙ্গীকারও।
সামাজিক মাধ্যম এক্স –এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“পৃথিবী আমাদের মা, তাকে রক্ষা করার মধ্য দিয়ে  মানব জাতির কল্যাণ নিশ্চিত হবে। তাঁকে রক্ষা করা আমাদের সকলের শুধু দায়িত্বই নয়, ভবিষ্যত প্রজন্মের প্রতি আমাদের পবিত্র এক অঙ্গীকারও।
যস্য বৃক্ষা বানস্পত্যা ধ্রুবাস্তিষ্টন্তি বিক্ষ্বহা।
পৃথিবীং ধেনুং প্রদুহাং ন উদিচ্ছন্তু নমোহস্তু পৃথিব্যৌ।।”

 

SC / CB/ SG


(রিলিজ আইডি: 2254527) ভিজিটরের কাউন্টার : 6