স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

আদি শঙ্করাচার্যের জন্মজয়ন্তী উপলক্ষ্যে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ

প্রকাশিত: 21 APR 2026 4:56PM by PIB Kolkata

 নতুন দিল্লি ২১ এপ্রিল ২০২৬

 


সনাতন সংস্কৃতির অন্যতম প্রাণপুরুষ আদি শঙ্করাচার্যের জন্মজয়ন্তী উপলক্ষ্যে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, বিভিন্ন ধরণের ধর্মীয় গোঁড়ামিতে দেশ যখন আচ্ছন্ন হয়ে পড়েছিল, তখন আদি শঙ্করাচার্য অদ্বৈত বেদান্তের দর্শন সামনে এনে সমাজকে সত্যের পথে চালিত করেছিলেন। দেশের বিভিন্ন প্রান্তে পরিভ্রমণ করে ৪টি মঠ স্থাপন করেছিলেন তিনি। উপনিষদের ভাষ্যের প্রাঞ্জল ব্যাখ্যার মাধ্যমে তিনি সমাজকে পুনরায় বৈদিক প্রজ্ঞার পথের সন্ধান দিয়েছিলেন। 

এক্স পোস্টে এই মর্মে বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 


SC/AC/CS


(রিলিজ আইডি: 2254188) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Kannada