গ্রামোন্নয়নমন্ত্রক
পশ্চিম এশিয়া সংকটের ক্ষেত্রে গ্রামীণ বিকাশ সংক্রান্ত কর্মসূচিগুলির ধারাবাহিকতা বজায় রাখতে প্রস্তুতি জোরদার করেছে গ্রামোন্নয়ন মন্ত্রক
প্রকাশিত:
20 APR 2026 4:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ এপ্রিল ২০২৬
পশ্চিম এশিয়া সংকট এবং তার জেরে সারা বিশ্বের সরবরাহ শৃঙ্খল ও জিনিসপত্রের দামের ওপর সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে কেন্দ্রীয় গ্রামোনোন্নয়ন মন্ত্রক গ্রামীণ বিকাশ ও পরিকাঠামো প্রকল্পগুলির রূপায়ণে ধারাবাহিকতা বজায় রাখতে বিস্তৃত পর্যালোচনায় সামিল হয়েছে। গ্রামের মানুষের জীবিকা, আবাসন, সড়ক পরিষেবা প্রভৃতি বিষয়গুলির ওপর বিশেষভাবে লক্ষ রাখা হচ্ছে।
কর্মসংস্থানের নিশ্চয়তা এবং মজুরিগত সহায়তা বজায় রাখা মন্ত্রকের অগ্রাধিকার। প্রস্তাবিত ভিবি-জি-রাম জি আইন ২০২৫ কার্যকর হওয়ার আগে পর্যন্ত মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন (এমজিনারেগা) অনুযায়ী কাজ চলছে পুরোদমে। মজুরির হার সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের প্রজ্ঞাপিত বিধি সম্পূর্ণভাবে কার্যকর রয়েছে। এমজিনারেগা-র আওতায় মজুরি বাবদ প্রদানের জন্য মঞ্জুর হচ্ছে প্রায় ১৭,৭৪৪ কোটি টাকা।
সকলের জন্য আবাসন নীতি অনুযায়ী ২০২৯-এর মার্চের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর আওতায় ৪.৯৫ কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সরাসরি সুবিধা হস্তান্তর প্রকল্পের কাজ সুষ্ঠু রাখতে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামাঞ্চলে জ্বালানি, পানীয় জল এবং শৌচালয় পরিষেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জরুরি ভিত্তিতে।
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কাজ এগিয়ে চলছে। এই প্রকল্পের চতুর্থ পর্বে ১২,১০০ কিলোমিটার রাস্তা তৈরির জন্য মঞ্জুরি দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।
প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা ২-এর আওতায় ৫০ লক্ষ হেক্টরের জমিতে কাজ চলছে। জল সংরক্ষণ ও কৃষিকাজে গতি আনা এর অন্যতম লক্ষ্য।
গ্রামোন্নয়ন মন্ত্রক যোগাযোগ রেখে চলেছে কৃষি ও কৃষক কল্যাণ সহ প্রাসঙ্গিক সমস্ত কর্তৃপক্ষের সঙ্গে।
SC/AC/NS….
(রিলিজ আইডি: 2253856)
ভিজিটরের কাউন্টার : 9