কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

১ জানুয়ারি, ২০২৬ তারিখ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার অতিরিক্ত কিস্তি এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা

প্রকাশিত: 18 APR 2026 3:13PM by PIB Kolkata

নয়াদিল্লি: ১৮ এপ্রিল ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য যথাক্রমে মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ-এর একটি অতিরিক্ত কিস্তি মঞ্জুর করা হয়েছে। ১লা জানুয়ারি, ২০২৬ তারিখ থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তে মূল বেতন বা পেনশনের বর্তমান ৫৮% হারের ওপর অতিরিক্ত ২% বৃদ্ধি অনুমোদন করা হয়েছে।

 

মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ — উভয়ের এই বৃদ্ধির ফলে সরকারি কোষাগারের ওপর সম্মিলিতভাবে বার্ষিক ৬,৭৯১.২৪ কোটি টাকার আর্থিক প্রভাব পড়বে। এর ফলে প্রায় ৫০.৪৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮.২৭ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

 

এই বৃদ্ধি একটি স্বীকৃত সূত্র বা ফর্মুলা অনুযায়ী করা হয়েছে, যা সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে নির্ধারিত।

 

SC/SB/DM


(রিলিজ আইডি: 2253343) ভিজিটরের কাউন্টার : 19
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Gujarati , Telugu , Kannada