প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী কর্ণাটক সফরকালে শ্রী গুরু ভৈরবাক্য মন্দির উদ্বোধনের সময় কয়েকটি ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন

প্রকাশিত: 15 APR 2026 5:46PM by PIB Kolkata

নয়াদিল্লি: ১৫ এপ্রিল ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর কর্ণাটক সফরের কিছু ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

তিনি জানান, কর্ণাটকের মান্ড্য জেলার শ্রী আদি চুঞ্চানগিরির মহাস্থান মঠে শ্রী গুরু ভৈরবাক্য মন্দির উদ্বোধন করেছেন। 

প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র স্থান দেশের শাশ্বত আধ্যাত্ম চেতনার এবং চিরায়ত পরিষেবা প্রদানের এক প্রতিফলন।

সফরকালে প্রধানমন্ত্রী জ্বালাপীঠ দর্শন করেন এবং শ্রী কালভৈরব মন্দিরে আরাধনা করেন। 

তিনি পরম পূজনীয় জগদ্গুরু শ্রী শ্রী শ্রী ডঃ বালগঙ্গাধরনাথ মহাস্বামীজিকে প্রণাম জানান। তিনি বলেন, মহাস্বামীজি আধ্যাত্মিকতা এবং সেবার এক মূর্ত প্রতীক, যাঁর সামাজিক ক্ষমতায়নের উদ্যোগ বিশ্বের অগণিত মানুষের জীবনে প্রভাব বিস্তার করেছে।

সামাজিক মাধ্যম এক্স-এ একগুচ্ছ বার্তায় শ্রী মোদী বলেছেন : 

“আজ সকালে কর্ণাটকের মান্ড্য জেলার শ্রী আদি চুঞ্চানগিরির মহাস্থান মঠে শ্রী গুরু ভৈরবাক্য মন্দির উদ্বোধন করেছি।

এই পবিত্র স্থান দেশের শাশ্বত আধ্যাত্ম চেতনার এবং চিরায়ত পরিষেবা প্রদানের এক প্রতিফলন।”
https://x.com/narendramodi/status/2044362710356525529/photo/1

“শ্রী আদি চুঞ্চানগিরির মহাস্থান মঠে জ্বালাপীঠ দর্শন করেছি এবং শ্রী কালভৈরব মন্দিরে আরাধনা করেছি।”
https://x.com/narendramodi/status/2044362942117040324/photo/1
“পরম পূজনীয় জগদ্গুরু শ্রী শ্রী শ্রী ডঃ বালগঙ্গাধরনাথ মহাস্বামীজিকে শ্রদ্ধা নিবেদন করেছি। মহাস্বামীজি আধ্যাত্মিকতা এবং সেবার এক মূর্ত প্রতীক, যাঁর সামাজিক ক্ষমতায়নের উদ্যোগ বিশ্বের অগণিত মানুষের জীবনে প্রভাব বিস্তার করেছে।”
https://x.com/narendramodi/status/2044363435572650158/photo/1
https://x.com/narendramodi/status/2044387352051920900?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2044387352051920900%7Ctwgr%5Ecb6d3b605eebe2ff7045a26eee086baf027fa8df%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2252285reg%3D3lang%3D2
https://x.com/narendramodi/status/2044387802742411357/photo/1

 


SC/CB/DM…


(রিলিজ আইডি: 2252501) ভিজিটরের কাউন্টার : 16