প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ছত্তিশগড়ের শক্তি জেলায় বিদ্যুৎ কেন্দ্রে মর্মান্তিক দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিত: 14 APR 2026 8:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ এপ্রিল, ২০২৬ 

 

ছত্তিশগড়ের শক্তি জেলায় বিদ্যুৎ কেন্দ্রে মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 
এক্স হ্যান্ডলে শ্রী মোদী লিখেছেন, “ছত্তিশগড়ের শক্তি জেলায় বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা, মর্মান্তিক। প্রিয়জন হারানোদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত আরোগ্যলাভ করুন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে। 
পিএমএনআরএফ থেকে নিহতদের নিকটাত্মীকে ২ লক্ষ টাকা করে এককালীন সাহায্য দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা @narendramodi”।  

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2252125) ভিজিটরের কাউন্টার : 6