মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলায় ১৪,১০৫.৮৩ কোটি টাকা ব্যয়ে ১,২০০ মেগাওয়াটের ‘কালাই-২’ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিনিয়োগ প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
প্রকাশিত:
08 APR 2026 4:28PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলায় লোহিত নদীর ওপর 'কালাই-২ জলবিদ্যুৎ প্রকল্প' নির্মাণের জন্য ১৪,১০৫.৮৩ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছে। প্রকল্পটি সম্পন্ন হতে আনুমানিক ৭৮ মাস সময় লাগবে।
১২০০ মেগাওয়াটের (৬ x ১৯০ মেগাওয়াট এবং ১ x ৬০ মেগাওয়াট) এই প্রকল্পটি থেকে প্রতি বছর ৪৮৫২.৯৫ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। লোহিত অববাহিকার প্রথম জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে এটি রাজ্যের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করবে, বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে পরিস্থিতির মোকাবিলা করবে এবং জাতীয় গ্রীডের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে।
এই প্রকল্পটি THDC India Limited এবং অরুণাচল প্রদেশ সরকারের যৌথ উদ্যোগে গঠিত একটি সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে। ভারত সরকার এই প্রকল্পের সহায়ক পরিকাঠামো হিসেবে রাস্তাঘাট, সেতু এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মাণের জন্য বাজেট বরাদ্দ সহায়তা হিসেবে ৫৯৯.৮৮ কোটি টাকা প্রদান করবে; এর পাশাপাশি রাজ্যের ইক্যুইটি শেয়ারের জন্য কেন্দ্রীয় আর্থিক সহায়তা হিসেবে আরও ৭৫০ কোটি টাকা মঞ্জুর করবে।
এই প্রকল্পের সুবাদে রাজ্য সরকার ১২ শতাংশ বিদ্যুৎ বিনামূল্যে পাবে এবং অতিরিক্ত ১ শতাংশ বিদ্যুৎ 'স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল' (LADF)-এর জন্য সংরক্ষিত থাকবে। এর পাশাপাশি এই অঞ্চলে পরিকাঠামোগত উন্নয়ন এবং আর্থ-সামাজিক ক্ষেত্রেও উল্লেখযোগ্য সুফল মিলবে।
এই প্রকল্পের সূত্রে অরুণাচল প্রদেশের নামসাই এবং আঞ্জাও জেলায় পরিকাঠামোর ব্যাপক উন্নতি হবে। এর আওতায় প্রায় ২৯ কিলোমিটার রাস্তাঘাট ও সেতু নির্মিত হবে, স্থানীয় মানুষজন এগুলির সুফল ভোগ করবেন। এছাড়া স্থানীয় অধিবাসীরা বিভিন্ন ধরণের ক্ষতিপূরণ, কর্মসংস্থানের সুযোগ এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) সংক্রান্ত কার্যক্রম থেকেও উপকৃত হবেন।
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2250174)
ভিজিটরের কাউন্টার : 13