প্রধানমন্ত্রীরদপ্তর
‘প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা’-র একাদশ বার্ষিকীতে এর সাফল্যে সন্তোষ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
08 APR 2026 9:25AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঠিক ১১ বছর আগে চালু হওয়া ‘প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা’র সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন তিনি।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন:
“ঠিক ১১ বছর আগে চালু হওয়া প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা যুবকদের স্বরোজগারের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক বলে প্রমাণিত হয়েছে। এই প্রকল্পের সাফল্য দেখায় যে সঠিক সুযোগ পেলে একজন ব্যক্তি আত্মনির্ভরশীল হয়ে ওঠার পাশাপাশি দেশের অগ্রগতিতেও অবদান রাখতে পারেন।
आत्मज्ञानं समारम्भस्तितिक्षा धर्मनित्यता।
यमर्था नापकर्षन्ति स वै पण्डित उच्यते॥
#11YearsOfMUDRA”
এর অর্থ হল – যে ব্যক্তি নিজের সামর্থ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন, যিনি আত্মনির্ভরশীল ও জনহিতকর কাজে প্রতিশ্রুতিবদ্ধ, যিনি ধৈর্য সহকারে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করেন, যিনি সর্বদা ন্যায়পরায়ণ থাকেন এবং লোভ যাঁকে ন্যায়ের পথ থেকে বিচ্যুত করতে পারে না—তাঁকেই প্রকৃত জ্ঞানী বলা হয়।
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2249950)
ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন:
Bengali-TR
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada