নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

নির্বাচন কমিশন আন্তর্জাতিক নির্বাচন পরিদর্শক কর্মসূচি-২০২৬-এর সূচনা করেছে

প্রকাশিত: 07 APR 2026 7:54PM by PIB Kolkata

নতুনদিল্লি: ৭ এপ্রিল ২০২৬  
 

নির্বাচন কমিশন আজ নতুনদিল্লিতে আসাম, কেরালা ও পুদুচেরির আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে ২০২৬ এর আন্তর্জাতিক নির্বাচন পরিদর্শক কর্মসূচি (আইইভিপি)-র সূচনা করেছে।

মূখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার সহ অন্য দুই  নির্বাচন কমিশনার ডঃ এস.এস. সান্ধু এবং ডঃ বিবেক জোশীর সঙ্গে আজ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আইআইআইডিইএম)-এ এই কর্মসূচীর সূচনা করেন।
মূখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার তাঁর উদ্বোধনী ভাষণে বলেন, নির্বাচন কমিশন ভারতের নির্বাচনকে গণতন্ত্রের উৎসবে পরিণত করেছে। তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন রাজ্য সফর করতে, জানতে এবং দেশের বৈচিত্র্য উপলব্ধি করতে আহ্বান জানান। 

প্রথম পর্বে, প্রতিনিধিরা ৮ এবং ৯ই এপ্রিল আসাম, কেরালা এবং পুদুচেরি সফর করবেন। দ্বিতীয় পর্বে, প্রতিনিধিরা ২০শে এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু সফর করবেন।
কর্মসূচির প্রথম পর্বে দিল্লিতে পাঁচটি বিদেশী দূতাবাসের প্রতিনিধি সহ ২৩টি দেশের ৪৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
আইআইআইডিইএম-এর প্রতিনিধিদের বৈদ্যুতিন ভোট গ্রহণ যন্ত্র বা ইভিএম দেখানো হয়।  ভোটদান প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য তাঁরা ইভিএম ব্যবহার করে একটি মহরা ভোটে অংশ নেন।
তাঁরা ভারতের নির্বাচন প্রক্রিয়ায় প্রযুক্তিগত বিভিন্ন বিষয় এবং প্রশাসনিক স্তরে সুরক্ষাব্যবস্থার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। প্রতিনিধিরা বিশেষজ্ঞদের সঙ্গে একটি আলোচনা সভায় অংশ যোগ দেন এবং বিভিন্ন বিষয়ে জানতে চান। 

প্রতিনিধি দলের সদস্যরা ৮ই এপ্রিল আসাম, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি সফরের সময় ভোটের সরঞ্জাম বিতরণ কেন্দ্র, জেলাস্তরে নিয়ন্ত্রণ কক্ষ ও সংবাদমাধ্যম পর্যবেক্ষণ কেন্দ্রসহ অন্যান্য নানা সুযোগ সুবিধাগুলি প্রত্যক্ষ করবেন। তাঁরা পরেরদিন ৯ই এপ্রিল সকালে ভোটগ্রহণও দেখবেন। 

নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হল আইইভিপি, যেখানে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্বাচন পরিচালনা সংস্থার সঙ্গে আন্তর্জাতিকস্তরে সহযোগিতা গড়ে তোলা হয়।

আইইভিপি ভারতের নির্বাচনী প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক পদ্ধতি এবং পরিচালনগত কাঠামোর একটি সার্বিক  চিত্র  তুলে ধরে। পাশাপাশি বিভিন্ন দেশের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাগুলির প্রতিনিধিদের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সবথেকে ভালো পদ্ধতি নিয়ে মতবিনিময় হয়ে থাকে।  

আইইভিপি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের নির্বাচনী ব্যবস্থার দক্ষতা তুলে ধরে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন পরিচালনার জন্য নানা পদক্ষেপ সম্পর্কে এখানে আলোচনা করা হয়।

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2249947) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: Malayalam , English , Urdu , हिन्दी , Assamese , Bengali-TR , Punjabi , Telugu