সহযোগ মন্ত্রক
বার্ষিক লেনদেন এক লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় সারস্বত সমবায় ব্যাঙ্ক এবং আমুলের প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ
প্রকাশিত:
07 APR 2026 12:35PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ এপ্রিল ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ, ২০২৫-২৬ অর্থবর্ষে বার্ষিক লেনদেন এক লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় সারস্বত সমবায় ব্যাঙ্ক এবং আমুলের প্রশংসা করেছেন।
এক্স-এ এক পোস্টে শ্রী অমিত শাহ বলেছেন, “২০২৫-২৬ অর্থবর্ষে সারস্বত সমবায় ব্যাঙ্ক এবং আমুলের বার্ষিক লেনদেন এক লক্ষ কোটি টাকার সীমা অতিক্রম করা সমবায় ক্ষেত্রগুলির শক্তি এবং প্রভূত সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সাফল্য অর্জন শুধুমাত্র সমবায় ব্যাঙ্ক এবং দুগ্ধ শিল্পের জন্য এক ঐতিহাসিক মাইলফলক নয়, ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার যাত্রাপথে এই সাফল্য নতুন শক্তিও জোগাবে। এই গর্বিত সাফল্যের জন্য আমুল এবং সারস্বত সমবায় ব্যাঙ্কের সঙ্গে যুক্ত সমস্ত ‘কর্মযোগী’কে জানাই আন্তরিক অভিনন্দন।”
SC/MP/AS
(রিলিজ আইডি: 2249811)
ভিজিটরের কাউন্টার : 6