রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিভিন্ন জোনে কবচ ব্যবস্থার প্রয়োগ ও সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণে ১,৩৬৪.৪৫ কোটি টাকা বরাদ্দ করল ভারতীয় রেল

প্রকাশিত: 06 APR 2026 5:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ এপ্রিল ২০২৬

 

ভারতীয় রেল নিরাপত্তা, সিগন্যালিং ও যোগাযোগ পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে ১,৩৬৪.৪৫ কোটি টাকার একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ইঞ্জিনগুলিতে কবচ ব্যবস্থা স্থাপন, অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্কের সম্প্রসারণ এবং বিভিন্ন জোনে প্যানেল ইন্টারলকিং-এর পরিবর্তে ইলেক্ট্রনিক ইন্টারলকিং সিস্টেম স্থাপন। 

দক্ষিণ রেলের ২৩২টি ইঞ্জিনে কবচ সরঞ্জাম লাগানো হবে

দক্ষিণ রেলের ২৩২টি ইঞ্জিনে ২০৮.৮১ কোটি টাকা ব্যয়ে কবচ সরঞ্জাম লাগানোর কাজ হাতে নেওয়া হয়েছে। আমব্রেলা ওয়ার্ক ২০২৪-২৫ কর্মসূচির আওতায় দক্ষিণ রেলের জন্য মোট যে ২,৯৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার আওতায় এই কাজ করা হচ্ছে। 

উত্তর রেলে ২x৪৮ ওএফসি নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে

ভারতীয় রেল উত্তর রেলপথে যোগাযোগ পরিকাঠামো শক্তিশালী করার জন্য মোট ৪০৮.৮৬ কোটি টাকা ব্যয়ে তিনটি তালিকাভুক্ত কাজ অনুমোদন করেছে। এগুলি হল, ১১৫.৭৪ কোটি টাকা ব্যয়ে আম্বালা ডিভিশনে ৯২৬.০৫ রুট কিলোমিটারে ২x৪৮ ফাইবার কেবল স্থাপন, ১৬৫.৪৯ কোটি টাকা ব্যয়ে দিল্লি ডিভিশনের স্টেশনগুলিতে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন রুম সহ ১২০৪ রুট কিলোমিটারে ২x৪৮ ফাইবার কেবল স্থাপন এবং লক্ষ্মৌ ডিভিশনে ১১৯.৬৩ কোটি টাকা ব্যয়ে ১০৭৪ রুট কিলোমিটারে ২x৪৮ ফাইবার কেবল স্থাপন। 

উত্তর-মধ্য রেল পথে কবচ স্থাপনের জন্য ২০৯৬ রুট কিলোমিটারে অপটিক্যাল ফাইবার কেবল

উত্তর-মধ্য রেল পথে ১৭৬.৭৬৯৯ কোটি টাকা ব্যয়ে ২x৪৮ অপটিক্যাল ফাইবার কেবল বসানো হচ্ছে। এই প্রকল্প ওই রেলপথে কবচ ব্যবস্থা স্থাপনে সহায়ক হবে এবং ব্যস্ত রুটগুলিতে যোগাযোগ পরিকাঠামো আরও উন্নত করবে। 

দক্ষিণ-মধ্য রেলে ইলেক্ট্রনিক ইন্টারলকিং-এর কাজ

দক্ষিণ-মধ্য রেলে প্যানেল ইন্টারলকিং-এর পরিবর্তে ইলেক্ট্রনিক ইন্টারলকিং সিস্টেম স্থাপনের জন্য ৫৭৮.০২ কোটি টাকা ব্যয়ে দুটি কাজ হাতে নেওয়া হয়েছে। এগুলি গুন্টাকাল বিভাগের ৩৫টি এবং নান্দেদ বিভাগের ১৪টি স্টেশনে করা হবে। এর ফলে সিগন্যালিং ব্যবস্থার নির্ভরযোগ্যতা বাড়বে, দুর্ঘটনার আশঙ্কা কমবে।

 


SC/SD/NS…


(রিলিজ আইডি: 2249569) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Gujarati , Telugu , Kannada