নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

সাধারণ নির্বাচন এবং উপ-নির্বাচন ২০২৬ :ভোটেরদিনএবংতারআগেরদিনমুদ্রণমাধ্যমেবিজ্ঞাপনেরজন্যচাইএমসিএমসি-র আগাম অনুমোদন

প্রকাশিত: 06 APR 2026 3:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ এপ্রিল, ২০২৬

 

১) নির্বাচন কমিশন অসম, কেরালা, পুদুচেরী, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পাশাপাশি ছ’টি রাজ্যে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে মার্চ ১৫, ২০২৬ তারিখে।

২) প্রচারপর্বে স্বচ্ছতা নিশ্চিতরাখারলক্ষ্যেজানানোহয়েছেযে কোনো রাজনৈতিক দল, প্রার্থী, সংগঠন কিংবা ব্যক্তি ভোটের দিন এবং তার আগের দিন মুদ্রণ মাধ্যমে কোনো বিজ্ঞাপন দিতে পারবেন না, যদি না রাজ্য/জেলাস্তরের মিডিয়া সার্টিফিকেশন এবং মনিটরিং কমিটির আগাম অনুমোদন থাকে।

৩) আগাম অনুমোদনের জন্য কোনো ব্যক্তি বা প্রার্থী জেলাস্তরের এমসিএমসি-র কাছে আবেদন জানাতে পারবেন। নিবন্ধিত রাজনৈতিক দলগুলি রাজ্যস্তরের এমসিএমসি-র কাছে এ ধরনের আবেদন জানাতে পারে।

৪) রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী কোন কোন দিনের ক্ষেত্রে এই অনুমোদন জরুরি তা নিচের সারণীতে জানানো হচ্ছে :

 

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

ভোটের দিন

যে দিনগুলির জন্য আগাম অনুমোদন ও শংসাপত্র জরুরি

অসম, কেরালা ও পুদুচেরী

০৯.০৪.২০২৬

০৮.০৪.২০২৬ এবং০৯.০৪.২০২৬

তামিলনাড়ু

২৩.০৪.২০২৬

২২.০৪.২০২৬ এবং ২৩.০৪.২০২৬

পশ্চিমবঙ্গ

২৩.০৪.২০২৬ (প্রথম পর্ব)

২২.০৪.২০২৬ এবং ২৩.০৪.২০২৬

২৯.০৪.২০২৬ (দ্বিতীয় পর্ব)

২৮.০৪.২০২৬ এবং ২৯.০৪.২০২৬

৫) অনুমোদনের জন্য এমসিএমসি-র কাছে আবেদন জানাতে হবে বিজ্ঞাপন প্রকাশের জন্য প্রস্তাবিত দিনের অন্তত দু’দিন আগে।

৬)   সময়মতো যাতে অনুমোদন দেওয়া যায় সেজন্য রাজ/জেলাস্তরের এমসিএমসি উপযুক্ত তৎপরতার সঙ্গে কাজ করছে।

৭) সংবাদমাধ্যমে অর্থের বিনিময়ে সংবাদ পরিবেশন রুখতে কড়া নজর রাখবে এমসিএমসি এবং প্রয়োজনমতো পদক্ষেপ নেওয়া হবে।

 

SC/AC/DM..


(রিলিজ আইডি: 2249328) ভিজিটরের কাউন্টার : 20