সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

মুম্বাইতে সর্বজনীন পার্সি নিবন্ধন অভিযানে ব্যাপক সাড়া

প্রকাশিত: 04 APR 2026 1:39PM by PIB Kolkata

নয়াদিল্লি: ৪ এপ্রিল ২০২৬

 

মুম্বাইতে ‘বোম্বে পার্সি পঞ্চায়েত’-এর সহযোগিতায় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক আয়োজিত ‘ইউনিভার্সাল পার্সি রেজিস্ট্রেশন ড্রাইভ’-এর বিশেষ সহায়তা শিবিরে আজ অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। এই শিবির চলাকালীন ‘জিও পার্সি’ পোর্টালে প্রায় ৩০০টি নতুন নিবন্ধন সম্পন্ন হয়েছে, যা পার্সি সম্প্রদায়ের মধ্যে প্রচার ও সংযোগ জোরদার করার লক্ষ্যে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

'জিও পার্সি' হলো ভারত সরকারের একটি অন্যতম প্রধান কেন্দ্রীয় প্রকল্প, যার লক্ষ্য হলো পার্সি সম্প্রদায়ের ক্রমহ্রাসমান জনসংখ্যা রোধ করা।

 

২০১৩-১৪ সালে চালু হওয়া এই প্রকল্পটি সুপরিকল্পিত পদক্ষেপ এবং বৈজ্ঞানিক সহায়তার মাধ্যমে পার্সি জনসংখ্যাকে স্থিতিশীল ও বৃদ্ধি করার প্রচেষ্টা চালায়।

 

এই প্রকল্পের আওতায় নিম্নলিখিত সহায়তাগুলো প্রদান করা হয় :

 

* প্রজনন চিকিৎসা এবং গর্ভাবস্থাকালীন পরিচর্যার জন্য চিকিৎসা সহায়তা।

* সামাজিক স্বাস্থ্য ও পরিচর্যা সহায়তা, যার অন্তর্ভুক্ত রয়েছে শিশুযত্ন এবং নির্ভরশীল বয়োজ্যেষ্ঠদের দেখভালের জন্য আর্থিক সহায়তা।

* প্রচার ও সচেতনতামূলক উদ্যোগসমূহ, যেমন — পরামর্শদান (কাউন্সেলিং), সচেতনতা অভিযান এবং জনসংযোগ কর্মসূচি।

 

সমাবেশে ভাষণ দিতে গিয়ে, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক যুগ্ম সচিব শ্রী শ্যামা প্রসাদ রায় সংশ্লিষ্ট সম্প্রদায়কে তাঁদের কল্যাণে সরকারের অব্যাহত অঙ্গীকারের বিষয়ে আশ্বস্ত করেন। তিনি যোগ্য সুবিধাভোগীদের এগিয়ে এসে এই প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য উৎসাহিত করেন এবং নিবন্ধিত সদস্যদের প্রতি আহ্বান জানান, যাতে প্রকল্পের বাস্তবায়নকে আরও জোরদার করার লক্ষ্যে তাঁরা তাঁদের মতামত বা প্রতিক্রিয়া প্রদান করেন।

 

শিবিরটির সফল আয়োজন এই প্রকল্পের প্রতি ক্রমবর্ধমান সচেতনতা ও আস্থারই প্রতিফলন; পাশাপাশি এটি পার্সি সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ও জনতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণে সরকারের সংকল্পকেও সুদৃঢ় করে।

 

SC/SB/DM… 


(রিলিজ আইডি: 2248965) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu