স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

ছত্রপতি শিবাজী মহারাজের প্রয়াণ দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের শ্রদ্ধার্ঘ্য নিবেদন

প্রকাশিত: 03 APR 2026 10:15AM by PIB Kolkata

নয়াদিল্লি: ৩ এপ্রিল ২০২৬ 

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ ছত্রপতি শিবাজী মহারাজের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। 

 

সামাজিক মাধ্যমে এক্স-এ এক বার্তায় শ্রী শাহ বলেছেন, “পূজনীয় ছত্রপতি শিবাজী মহারাজের চরণে প্রণাম জানাই। তিনি ছিলেন ভারতের জাতীয় গৌরবের শাশ্বত অভিভাবক। ধর্ম ও সংস্কৃতিকে রক্ষা করতে এবং হিন্দভি সাম্রাজ্য গঠনে তিনি জনসাধারণকে ঐক্যবদ্ধ করেন। সমুদ্র নিয়ন্ত্রণের গুরুত্ব উপলব্ধি করে যে শক্তিশালী নৌ-বাহিনী তিনি গঠন করেছিলেন, তার মধ্য দিয়ে এক দূরদর্শী নেতৃত্ব ও অতুলনীয় রণনীতির কৌশল গ্রহণকারী এক ব্যক্তিত্বের পরিচয় আমরা পাই। একজন শাসক কিভাবে তাঁর নিজের সংস্কৃতি ও ভাষাকে রক্ষা করার পাশাপাশি জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, তার আদর্শ উদাহরণ শিবাজী মহারাজ। এ দেশের জনসাধারণ মাতৃভূমির প্রতি তাঁর ভালোবাসা এবং নিরলস সংগ্রামের কাহিনীর জন্য সর্বদাই অনুপ্রাণিত হবেন।”

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2248778) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Kannada