পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রক বিবৃতি

প্রকাশিত: 02 APR 2026 6:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ এপ্রিল ২০২৬

 

পশ্চিম এশিয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে ভারত সরকার নাগরিকদের নিয়মিত তথ্য জানাতে প্রয়াস চালাচ্ছে। এই সূত্রে আজ ন্যাশনাল মিডিয়া সেন্টারে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, বিদেশ মন্ত্রক, বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক, অর্থ মন্ত্রক, বাণিজ্য ও শিল্প মন্ত্রক এবং সিবিআইসি-র আধিকারিকরা উপস্থিত ছিলেন।

 

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে সবকটি শোধনাগারে পুরোদমে কাজ চলছে। অশোধিত তেল এবং পেট্রোল ডিজেলের মজুত যথেষ্ট। গৃহস্থদের জন্য এলপিজি উৎপাদন বৃদ্ধি করা হয়েছে।

 

সবকটি খুচরো বিক্রয় কেন্দ্র স্বাভাবিক কাজ করছে দেশজুড়ে। অশোধিত তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি থেকে গ্রাহকদের রক্ষা করতে ভারত সরকার প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে উৎপাদন শুল্ক ১০ টাকা করে কমিয়েছে।

 

দেশে যোগান ঠিক রাখতে প্রতি লিটার ডিজেলে ২১.৫ টাকা এবং এটিএফ-এ প্রতি লিটারে ২৯.৫ টাকা রপ্তানি শুল্ক বসানো হয়েছে।

 

কয়েকটি অঞ্চল থেকে ক্রেতাদের আতঙ্কগ্রস্ত হয়ে কেনার খবর থাকলেও দেশের সবকটি পেট্রোল পাম্পে পেট্রোল এবং ডিজেলের যথেষ্ট মজুত আছে।

 

পেট্রোল এবং ডিজেলের খুচরো দামে কোনও পরিবর্তন হয়নি। 

 

সরকার সাধারণ মানুষকে গুজবে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে। রাজ্য সরকারগুলিকে নিয়মিত সঠিক তথ্য জানানোর জন্য প্রেস ব্রিফিং-এর আয়োজন করার অনুরোধ জানিয়েছে। 

 

অগ্রাধিকারের ভিত্তিতে গৃহস্থের জন্য পিএনজি এবং পরিবহণ মাধ্যমের জন্য সিএনজি ১০০ শতাংশ সরবরাহ করা হচ্ছে।

 

গ্রিডের সঙ্গে সংযুক্ত শিল্প এবং বাণিজ্যিক গ্রাহকদের গড় চাহিদার ৮০ শতাংশ দেওয়া হচ্ছে।

 

সিজিডি প্রতিষ্ঠানগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে রেস্তোরাঁ, হোটেল এবং ক্যান্টিনের মতো বাণিজ্যিক সংস্থাকে অগ্রাধিকারের ভিত্তিতে পিএনজি সংযোগ দেওয়ার জন্য। 

 

ইউরিয়া কারখানায় গত ৬ মাসের গড় চাহিদার ৭০-৭৫ শতাংশ সরবরাহ করা হচ্ছে। অতিরিক্ত এলএনজি এবং আরএলএনজি সরবরাহ করা হচ্ছে পাইপ লাইনের কাজ সচল রাখতে। 

 

সার কারখানা সহ শিল্প গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে অন স্পট অতিরিক্ত প্রয়োজনের কথা জানাতে। 

 

আইজিএল, এমজিএল, গেইল গ্যাস এবং বিপিসিএল-এর মতো সিজিডি কোম্পানীগুলি গার্হস্থ এবং বাণিজ্যিক পিএনজি সংযোগের জন্য ইনসেনটিভ দিচ্ছে।

 

সিজিডি নেটওয়ার্কের প্রসারে দ্রুত অনুমোদন দেওয়ার জন্য রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় মন্ত্রকগুলিকে অনুরোধ করেছে ভারত সরকার। 

 

এলপিজি থেকে সিএনজি-তে রূপান্তরকারীদের অতিরিক্ত বাণিজ্যিক এলপিজি বরাদ্দ করা হয়েছে। বর্তমানে ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অতিরিক্ত বাণিজ্যিক এলপিজি দেওয়া হচ্ছে। ওই ১০ শতাংশ অতিরিক্ত বরাদ্দের জন্য আরও তিনটি রাজ্যের প্রস্তাব বিবেচনাধীন। 

 

পিএনজিআরবি নির্দেশ দিয়েছে সিজিডি প্রতিষ্ঠানগুলিকে আবাসিক স্কুল, কলেজ, ছাত্রাবাস, কমিউনিটি কিচেন এবং অঙ্গনওয়াড়ী কিচেনকে অগ্রাধিকার দিয়ে সম্ভব হলে ৫ দিনের মধ্যে পিএনজি সংযোগ দেওয়ার জন্য। 

 

সড়ক পরিবহণ ও রাজমার্গ মন্ত্রক অনুমোদন দেওয়ার জন্য সময়সীমা কমিয়ে ৩ মাস করেছে সিজিডি পরিকাঠামো তৈরি করতে। 

 

ভারত সরকার ন্যাচারাল গ্যাস এবং পেট্রোলিয়াম প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন অর্ডার ২০২৬-এর বিজ্ঞপ্তি জারি করেছে।

 

৩০ জুন ২০২৬ পর্যন্ত প্রতিরক্ষা আবাসন ক্ষেত্রে পিএনজি পরিকাঠামো স্থাপনের কাজ দ্রুত করতে প্রতিরক্ষা মন্ত্রক একটি সাময়িক পলিসি নোটিফিকেশন জারি করেছে। 

 

গত ৫ দিনে ১১০টি জায়গায় ৫৫০০০-এর বেশি পিএনজি সংযোগে গ্যাস ভরা হয়েছে। 

 

কোনও এলপিজি ডিস্ট্রিবিউটারের কাছে মজুত না থাকার খবর নেই। 

 

গতকাল অনলাইনে এলপিজি সিলিন্ডার বুকিং বেড়ে ৯৫ শতাংশ হয়েছে।

 

ডিস্ট্রিবিউটারের ঘর থেকে যাতে সিলিন্ডার অন্য জায়গায় চলে না যায় তার জন্য গতকাল ডিএসি ভিত্তিক সরবরাহ ফেব্রুয়ারির ৫৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮৫ শতাংশ। 

 

ঘরোয়া এলপিজি সিলিন্ডারের সরবরাহ স্বাভাবিক। সরকার আংশিক বাণিজ্যিক এলপিজি সরবরাহ পুনরায় শুরু করেছে।

 

২০২৬-এর ২৩ মার্চ থেকে ৪.৩ লক্ষের বেশি ৫ কেজির এফটিএল সিলিন্ডার বিক্রি হয়েছে। 

 

সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অতিরিক্ত ৪৮,০০০ কিলোলিটার কেরোসিন বরাদ্দ করা হয়েছে। 

 

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অনুরোধ করা হয়েছে অত্যাবশ্যকীয় পণ্য আইন ১৯৫৫ এবং এলপিজি কন্ট্রোল অর্ডার মোতাবেক নিয়মিত প্রেস ব্রিফিং করার জন্য কন্ট্রোল রুম এবং হেল্প লাইন স্থাপনের জন্য উদ্যোগী হয়ে সামাজিক মাধ্যমে ভুল তথ্যের মোকাবিলা করতে নিরীক্ষণ এবং অভিযান চালাতে বাণিজ্যিক এলপিজি এবং এসকেও বরাদ্দের নির্দেশ দিতে। 

 

পিএনজি এবং বিকল্প জ্বালানির প্রসার ঘটাতে সমন্বয় রাখতে শীর্ষস্থানীয় প্রধান আধিকারিকদের মনোনীত করতে। 

 

১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে নিয়মিত প্রেস ব্রিফিং করে।

 

২৬০০-র বেশি অভিযান চালানো হয়েছে এবং ৭০০-র কাছাকাছি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে আগের দিন। 

 

এলপিজি ডিস্ট্রিবিউটারদের ৬০০-র বেশি কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে। 

 

বাণিজ্য এবং শিল্প মন্ত্রক জানিয়েছে কীভাবে বাণিজ্য এবং রপ্তানিকারকদের সাহায্য করা হচ্ছে। 

 

একটি ডেডিকেটেড পশ্চিম এশিয়া সংকট ডেস্ক কাজ করছে। 

 

ওই অঞ্চলের ভারতীয় দূতাবাসগুলিও সংশ্লিষ্ট পক্ষ এবং রপ্তানিকারকদের সঙ্গে সমন্বয় রাখছে। 

 

সিবিআইসি-র সঙ্গে সমন্বয় রেখে সীমা শুল্ক সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রক ও ডিজি শিপিং-এর সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।

 

বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রক জানিয়েছে ওই অঞ্চলে সকল ভারতীয় নাবিক নিরাপদে আছে। গত ২৪ ঘণ্টায় কোনও ভারতীয় জাহাজে কোনও ঘটনা ঘটেনি। 

 

পশ্চিম পারস্য উপসাগর অঞ্চলে ৪৮৫ জন ভারতীয় নাবিক নিয়ে ১৮টি ভারতীয় জাহাজ অপেক্ষা করছে। ডিজি শিপিং, জাহাজ মালিক, নিয়োগকারী সংস্থা এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতির ওপর নজর রাখছে। 

 

ডিজি শিপিং-এর কন্ট্রোল রুম ২৪ ঘন্টাই কাজ করছে।

 

বিদেশ মন্ত্রক, ভারতীয় দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয় রক্ষা করা হচ্ছে।

 

বিদেশ মন্ত্রক জানিয়েছে তেহরানের ভারতীয় দূতাবাস ৮৪৫ জন ছাত্র সহ ১২০০ ভারতীয়কে দেশে ফিরতে সাহায্য করেছে। 

 

অনেক ভারতীয়কে সরানো হয়েছে ইরানের মধ্যেই অপেক্ষাকৃত নিরাপদ স্থানে।

 

উপসাগরীয় অঞ্চলে ভারতীয় ছাত্রদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে তাদের শিক্ষাবর্ষে প্রভাব না পড়ে। 

 

সব মিলিয়ে উড়ান পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ভারতে এসেছে প্রায় ৬ লক্ষ ২৪হাজার যাত্রী। 

 

বিমান চলাচলে অনেক জায়গায় নিষেধাজ্ঞার জন্য ইরান থেকে আর্মেনিয়া এবং আজারবাইজান হয়ে, ইজরায়েল থেকে মিশর এবং জর্ডন হয়ে, ইরাক থেকে জর্ডন এবং সৌদি আরব হয়ে, কুয়েত ও বাহরিন থেকে সৌদি আরব হয়ে ভারতীয়দের দেশে ফেরানো হয়েছে। 

 

একজন ভারতীয় নাগরিক আরব আমিরশাহীতে উম আল কুওয়াইনে একটি হামলায় আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। ভারতীয় দূতাবাস প্রয়োজনীয় সাহায্য দিচ্ছে। 

 

 

SC/AP/NS…  


(রিলিজ আইডি: 2248714) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam