বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

ম্যাপেলস অ্যাপে স্বীকৃত আধার সেন্টারগুলির খোঁজ দিতে ম্যাপমাইইন্ডিয়ার সঙ্গে জোট বাঁধল ইউআইডিএআই

প্রকাশিত: 02 APR 2026 1:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ এপ্রিল ২০২৬

 

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই চুক্তি করলো ম্যাপমাইইন্ডিয়ার সঙ্গে ম্যাপেলস অ্যাপে স্বীকৃত আধার সেন্টারগুলির খোঁজ দিতে। এতে আগামী মাসগুলিতে নাগরিকদের সুবিধা আরও বাড়বে।

এতে মানুষ স্বীকৃত আধার সেন্টারগুলি চিহ্নিত করতে পারবেন। বয়স্কদের নথিভুক্তি, শিশুদের নথিভুক্তি অথবা কেবলমাত্র ঠিকানা এবং মোবাইল আপডেটের মতো নির্দিষ্ট পরিষেবার ভিত্তিতে আধার সেন্টারগুলি চিহ্নিত করতে পারবেন নাগরিকরা।

এই সহযোগের উদ্দেশ্য, সাধারণ মানুষের সুবিধা বৃদ্ধি, ভুল তথ্যের মোকাবিলা এবং দেশজুড়ে অত্যাধুনিক আধার সেবাকেন্দ্র এবং অন্য আধার সেন্টারগুলির সুযোগ নিশ্চিত করা নাগরিকদের জন্য। এই চুক্তি সাক্ষরিত হল বুধবার ১ এপ্রিল ২০২৬-এ।

ইউআইডিএআই-এর সিইও ভুবনেশ কুমার বলেছেন, “ইউআইডিএআই সবসময় নাগরিক কেন্দ্রিক সিদ্ধান্ত নিয়ে থাকে। এই ধরনের সহযোগ ভারত জুড়ে থাকা আধার সেন্টারগুলির ডিজিটাল ম্যাপিং-এর অনুমোদন দেবে এবং মানুষজন সহজেই হদিশ পাবেন স্বীকৃত আধার সেন্টারগুলির”।

ম্যাপমাইইন্ডিয়ার সহ প্রতিষ্ঠাতা এবং সিএমডি রাকেশ ভার্মা বলেছেন, “ম্যাপেল্স অ্যাপের মাধ্যমে ইউআইডিএআই-কে পরিষেবা দেওয়া এবং মানুষকে সহজে আধার সেন্টারের খোঁজ দেওয়া একটি গর্বের বিষয়।”

 


SC/AP/NS


(রিলিজ আইডি: 2248489) ভিজিটরের কাউন্টার : 12
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी , Punjabi , Telugu