প্রধানমন্ত্রীরদপ্তর
মহাবীর জয়ন্তী উপলক্ষে গান্ধীনগরের কোবা তীর্থে সম্রাট সম্প্রতি সংগ্রহালয়ের উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
প্রকাশিত:
31 MAR 2026 1:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভগবান মহাবীর জয়ন্তী উপলক্ষে গুজরাটের গান্ধীনগরে কোবা তীর্থে 'সম্রাট সম্প্রতি সংগ্রহালয়'-এর উদ্বোধন করেন। কোবা তীর্থের সহনশীল পরম্পরার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র স্থলে বছরের পর বছর ধরে শিক্ষা, সাধনা এবং আত্ম-শৃঙ্খলার পরম্পরা বিকশিত হয়েছিল। এই প্রয়াসে প্রভূত অবদান রাখার জন্য সমস্ত জৈন মুনি, সাধু-সন্ত এবং হাজার হাজার ভক্তকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বের কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, প্রাচীন জ্ঞানকে যখন নতুন ভাবে তুলে ধরা হয়, তখন ঐতিহ্য সমৃদ্ধ হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম নতুনভাবে অনুপ্রাণিত হয়। তিনি বলেন, সম্রাট সম্প্রতি সংগ্রহালয় অতীত গৌরবের সাক্ষ্য বহন করছে। ভারতের সবচেয়ে বড় শক্তি হল এর বৈচিত্র্য এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য। শ্রী মোদী বলেন, ধর্ম এবং সম্প্রদায়ের নামে গোটা বিশ্ব যখন হানাহানির সাক্ষী হয়েছে, তখন এই সংগ্রহালয়টি রামধনুর মতো বেদ, পুরাণ, আয়ুর্বেদ, যোগ এবং দর্শনের মতো সমস্ত পরম্পরার প্রতিনিধিত্ব করছে।
বর্তমানে বিশ্ব জুড়ে অস্থিরতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এই সংগ্রহালয়ে খোদাই করা বাণীর মধ্যে গভীর তাৎপর্য নিহিত রয়েছে। বিদেশী হানাদাররা ধর্মীয় সংকীর্ণতা থেকে কীভাবে তক্ষশীলা এবং নালন্দার মতো প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলিকে
ধ্বংস করে দিয়েছে, তার উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পান্ডুলিপি সংরক্ষণে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পূর্বতন সরকারগুলির অবহেলাকে সংশোধন করার লক্ষ্যে জ্ঞান ভারতম মিশনের সূচনা করা হয়েছে, যার মাধ্যমে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রাচীন পান্ডুলিপিগুলির সংরক্ষণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ভারতের নতুন সাংস্কৃতিক নবজাগরণে কোবা তীর্থকে প্রতীক হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, “আমরা ঐতিহ্যকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার মানসিকতার অবসান ঘটিয়েছি এবং সবকা সাথ সবকা বিকাশ-এর মন্ত্রকে সঙ্গী করে সামনের দিকে এগিয়ে চলেছি।”
ভারতের ঐতিহ্য রক্ষায় সাধু-সন্তদের নিরলস প্রয়াসের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ১০টি অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি। এগুলি হল : জল সংরক্ষণ, 'এক পেড় মা কে নাম', পরিচ্ছন্নতা অভিযান, 'ভোকাল ফর লোকাল', 'দেশ দর্শন', প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, যোগ ও ক্রীড়া, দরিদ্রকে সাহায্য দান এবং দশমটি হল — ভারতের ঐতিহ্যের সংরক্ষণ।
প্রধানমন্ত্রী আস্থা প্রকাশ করে বলেন, দেশের বৃহত্তম লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ভারতের ঐক্য এবং সাংস্কৃতিক শক্তি চালিকাশক্তি হয়ে উঠবে। পরিশেষে তিনি বলেন, "আমার দৃঢ় বিশ্বাস, 'সম্রাট সম্প্রতি সংগ্রহালয়' জ্ঞান, সাধনা এবং সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আগামীদিনগুলিতে সমাজকে শক্তি জোগাবে।"
SC/MP/AS
(রিলিজ আইডি: 2247368)
ভিজিটরের কাউন্টার : 32
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam