প্রধানমন্ত্রীরদপ্তর
সুরিনামের প্রাক্তন প্রেসিডেন্টের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
প্রকাশিত:
31 MAR 2026 11:01AM by PIB Kolkata
নয়া দিল্লি: ৩১ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সুরিনামের প্রাক্তন প্রেসিডেন্ট চন্দ্রিকা প্রসাদ সন্তোখির আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“সুরিনামের প্রাক্তন প্রেসিডেন্ট, আমার বন্ধু চন্দ্রিকা প্রসাদ সন্তোখির আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। শুধু সুরিনামের ক্ষেত্রেই নয়, সারা বিশ্বের প্রবাসী ভারতীয়দের জন্য এ এক অপূরণীয় ক্ষতি।
তাঁর সঙ্গে বহু সাক্ষাতের স্মৃতি আজও অম্লান হয়ে রয়েছে। আমাদের আলোচনার মধ্য দিয়ে সুরিনামের জন্য তাঁর নিরলস কাজ এবং ভারত-সুরিনাম সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে তাঁর প্রয়াস উঠে আসত। ভারতীয় সংস্কৃতি তাঁর হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিল। সংস্কৃত ভাষায় শপথ নিয়ে তিনি বহু মানুষের হৃদয় জয় করেছিলেন।
শোকের এই প্রহরে তাঁর পরিবার এবং সুরিনামের মানুষের প্রতি গভীর সমবেদনা জানাই। ওঁ শান্তি!”
SC/SD/DM…
(রিলিজ আইডি: 2247193)
ভিজিটরের কাউন্টার : 35
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam