প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী সৌদি আরবের যুবরাজ (ক্রাউন প্রিন্স) ও প্রধানমন্ত্রী, মহামান্য প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বললেন

প্রকাশিত: 28 MAR 2026 9:17PM by PIB Kolkata

নতুন দিল্লি: ২৮ মার্চ ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী, মহামান্য প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেন এবং পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত নিয়ে আলোচনা করেন। শ্রী মোদী আঞ্চলিক জ্বালানি পরিকাঠামোতে হামলার বিষয়ে ভারতের নিন্দা পুনর্ব্যক্ত করেন এবং নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা ও সমুদ্রপথগুলোকে উন্মুক্ত ও নিরাপদ রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। শ্রী মোদী বলেন, “সৌদি আরবে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের কল্যাণে তাঁর অব্যাহত সমর্থনের জন্য আমি তাঁকে ধন্যবাদ জানিয়েছি।”

শ্রী মোদী ‘এক্স’ (সাবেক টুইটার)-হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন:

“সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী, মহামান্য প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বললাম এবং পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত নিয়ে আলোচনা করলাম।

আঞ্চলিক জ্বালানি পরিকাঠামোতে হামলার বিষয়ে ভারতের নিন্দা আমি পুনর্ব্যক্ত করলাম।

নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং সমুদ্রপথগুলোকে উন্মুক্ত ও নিরাপদ রাখার প্রয়োজনীয়তার বিষয়ে আমরা ঐক্যমত প্রকাশ করলাম।

সৌদি আরবে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের কল্যাণে তাঁর অব্যাহত সমর্থনের জন্য তাঁকে ধন্যবাদ জানালাম।”

 

 

SC/SB/AS…


(রিলিজ আইডি: 2246621) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Odia