তথ্যওসম্প্রচারমন্ত্রক
সুগম প্রযুক্তি এবং শক্তিশালী ডিজিটাল কন্টেন্ট পরিমণ্ডলে সরকারি উদ্যম’কে তুলে ধরে তিনটি নতুন উদ্যোগের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
প্রকাশিত:
23 MAR 2026 4:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ মার্চ, ২০২৬
ভারতের গণমাধ্যমকে আরও শক্তিশালী করা ছাড়াও সম্প্রচার ও ডিজিটাল কন্টেন্ট ক্ষেত্র এবং সৃষ্টিশীল অর্থনীতির প্রসারে তিনটি বৃহৎ উদ্যোগের আজ সূচনা করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। এই উদ্যোগ তিনটি হ’ল, গুগল এবং ইউটিউব – এর সহযোগিতায় জাতীয় কৃত্রিম মেধা দক্ষতা উদ্যোগ, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি (আইআইসিটি)-র মাধ্যমে যার প্রসার ঘটানো হবে। এছাড়া, MyWAVES, যা ওয়েভস ওটিটি’তে জন সৃষ্টিশীল মঞ্চ হয়ে গড়ে উঠবে। টেলিভিশন সেটে অ্যাডভান্সড ইলেক্ট্রনিক প্রোগ্রাম গাইড (ইপিজি) অ্যান্ড ইনবিল্ড স্যাটেলাইট টিউনার্স, যাতে ডিডি ফ্রি ডিস পরিষেবার সুযোগ গড়ে দেবে এবং অরেঞ্জ অর্থনীতির প্রসার ঘটাবে। জনসম্প্রচারকে শক্তিশালী করা এবং কৃত্রিম মেধা দক্ষতা-নির্ভর কর্মশক্তি গণমাধ্যম এবং বিনোদন ক্ষেত্রে গড়ে তোলা এর লক্ষ্য। এই অনুষ্ঠানে প্রধান প্রধান গণ মাধ্যম ও বিনোদন শিল্প ক্ষেত্রের প্রতিনিধিরা সহ ভারতে ইউটিউবের প্রধান এবং মন্ত্রকের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
প্রযুক্তির গণতন্ত্রীকরণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর লক্ষ্যকে তুলে ধরে শ্রী বৈষ্ণব বলেন, এই উদ্যোগের ফলে প্রযুক্তি অনেক বেশি সাশ্রয়ী এবং সুগম হয়ে উঠবে। তিনি বলেন, ইনবিল্ট স্যাটেলাইট টিউনার্স এবং অ্যাডভান্সড প্রোগ্রাম গাইড – এর ফলে নাগরিকরা অতিরিক্ত কোনও যন্ত্রাংশের সাহায্য ছাড়াই সহজে কন্টেন্টের সুযোগ গ্রহণ করতে পারবেন। তিনি বলেন,কন্টেন্ট প্রস্তুতকারকদের জন্য MyWAVES একটি শক্তিশালী মঞ্চ, এতে ভারতের ডিজিটাল পরিমণ্ডল অনেক শক্তিশালী হবে। কেন্দ্রীয় বাজেট ঘোষণার উল্লেখ করে তিনি বলেন, সৃষ্টিশীল ক্ষেত্রকে উৎসাহ দিতে এবং কমলা অর্থনীতি তথা সৃষ্টিশীল অর্থনীতির প্রসারে সরকার দায়বদ্ধ।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, জাতীয় কৃত্রিম মেধা দক্ষতা বিকাশ উদ্যোগের মাধ্যমে ইউটিউবের সহায়তায় প্রায় ১৫ হাজার তরুণকে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। ক্রিয়েটর্স কর্নার উদ্যোগের জনপ্রিয়তার প্রতি আলোকপাত করে তিনি বলেন, ইতিমধ্যেই এর ৩০ লক্ষ দর্শক রয়েছে। দেশজুড়ে MyWAVES – এর মতো মঞ্চ বেশি করে দূরদর্শনের অনুষ্ঠান দেখার সুযোগ করে দেবে, যা ভারতের সমৃদ্ধি সংস্কৃতি, ঐতিহ্য ও আঞ্চলিক বৈচিত্র্যের প্রেরণাদায়ক।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু বলেন এই তিনটি নতুন উদ্যোগের সূচনা সৃষ্টিশীল পরিমণ্ডলকে অনেক শক্তিশালী করার পাশাপাশি গুণগতমানের সম্প্রচারের আরও বৃহত্তর সুযোগ গড়ে দেবে। ডিডি ফ্রি ডিশ সংক্রান্ত তৃতীয় উদ্যোগটি নাগরিকদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মূল্য সংযোজক। এতে সেটটপ বক্স ছাড়াই অনুষ্ঠান দেখার সুযোগ মিলবে। ফলে, প্রত্যন্ত এলাকার মানুষও দূরদর্শনের সম্প্রচার দেখার সুযোগ পাবেন।
ভারতে ইউটিউবের ম্যানেজিং ডায়রেক্টর শ্রী গুঞ্জন সোনি বলেন, ভারতের গতিময় সৃষ্টিশীল অর্থনীতি ক্ষেত্রে কৃত্রিম মেধা আরও নতুন সম্ভাবনার সুযোগ গড়ে দিতে পারে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং আইআইসিটি যখন ইউটিউবের সঙ্গে যৌথ সহযোগিতা গড়ে, তা সৃজনশীল ও পেশাদারদের ভবিষ্যৎ-বান্ধব দক্ষতা বিকাশে পরিপূরক ভূমিকা পালন করবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক অরেঞ্জ অর্থনীতির প্রসারে দায়বদ্ধতা-স্বরূপ এই তিনটি উদ্যোগ শুরু করল। এতে জনসম্প্রচারকে আরও বেশি শক্তিশালী করা হবে। সেইসঙ্গে, তা দেখার সুযোগ আরও বৃদ্ধি পাবে, কৃত্রিম মেধা দক্ষতার বিকাশ এবং গণমাধ্যম ও বিনোদন ক্ষেত্রে ভবিষ্যতের কর্মশক্তি গড়ে তোলা সম্ভব হবে। প্রসার ভারতী জনসম্প্রচারের উন্নতিকল্পে এক নির্ণায়ক ভূমিকা পালন করছে। এর পাশাপাশি, আইআইসিটি কৃত্রিম মেধা, দক্ষতা বিকাশ কর্মসূচিকে সৃষ্টিশীল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ওয়েভস ওটিটি জন-অংশগ্রহণে এবং কন্টেন্ট সৃষ্টির ক্ষেত্রে একটি মঞ্চ গড়ে দিচ্ছে।
SC/AB/SB..
(রিলিজ আইডি: 2244107)
ভিজিটরের কাউন্টার : 7