প্রধানমন্ত্রীরদপ্তর
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অনুতিন চার্নভিরাকুল-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
20 MAR 2026 2:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অনুতিন চার্নভিরাকুল-কে অভিনন্দন জানিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :
“থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অনুতিন চার্নভিরাকুল-কে আন্তরিক অভিনন্দন। তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি। আমরা একযোগে ভারত-থাইল্যান্ড বহুমুখী কৌশলগত অংশীদারিত্বকে গভীরতর করে তুলবো। অভিন্ন সভ্যতার ঐতিহ্য, ঘনিষ্ঠ সাংস্কৃতিক সংযোগ এবং নাগরিকদের প্রাণবন্ত যোগাযোগের মধ্যে আমাদের সম্পর্কের শিকড় নিহিত। শান্তি, প্রগতি এবং আমাদের জনসাধারণের জন্য সমৃদ্ধির অভিন্ন আকাঙ্খায় ভারত ও থাইল্যান্ড ঐক্যবদ্ধ রয়েছে”।
SC/SD/NS
(রিলিজ আইডি: 2243163)
ভিজিটরের কাউন্টার : 5