প্রধানমন্ত্রীরদপ্তর
জর্ডনের রাজার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
19 MAR 2026 7:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে কথা বলেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :
“আমার ভাই, জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাকে টেলিফোনে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছি। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আমরা ওই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সুস্থিতি দ্রুত ফেরাতে আলোচনা ও কূটনীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পশ্চিম এশিয়ার জ্বালানি পরিকাঠামোর ওপর আঘাত নিন্দনীয়, এর ফলে অনাকাঙ্খিত উত্তেজনা বাড়তে পারে। পণ্যসামগ্রী ও জ্বালানির অবাধ যাতায়াতকে ভারত ও জর্ডন পূর্ণ সমর্থন জানায়। ওই অঞ্চলে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফেরাতে জর্ডন যে উদ্যোগ নিয়েছে, তার প্রশংসা করেছি।”
SC/SD/NS
(রিলিজ আইডি: 2242968)
ভিজিটরের কাউন্টার : 3