কেন্দ্রীয়মন্ত্রিসভা
‘২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ক্ষুদ্র জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্প’-এর প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
প্রকাশিত:
18 MAR 2026 4:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষের সময়কালে ক্ষুদ্র জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের জন্য ২,৫৮৪ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয় হবে। এর ফলে, ১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
এই প্রকল্পটি উত্তর-পূর্বাঞ্চল এবং পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত করতে সহায়ক হবে। এর মাধ্যমে ১-২৫ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে উৎসাহিত করা হবে। উত্তর-পূর্বাঞ্চলের যেসব অঞ্চল আন্তর্জাতিক সীমানার কাছাকাছি, সেখানে এই প্রকল্প বাস্তবায়নে প্রতি মেগাওয়াট পিছু ৩.৬ কোটি টাকা অথবা প্রকল্পের মোট ব্যয়ের ৩০ শতাংশ – যেটি সবথেকে কম, সেই অর্থ সাহায্য হিসেবে প্রদান করা হবে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে প্রতি মেগাওয়াট পিছু ২.৪ কোটি টাকা অথবা প্রকল্পের মোট ব্যয়ের ২০ শতাংশ – যেটি সবথেকে কম, সেই অর্থ সাহায্য করা হবে। এর ফলে, ভবিষ্যতে ২০০টি ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হবে।প্রকল্পের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রশাসিত বিভিন্ন সংস্থাকে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার কাজে সহায়তার জন্য ৩০ কোটি টাকা রাখা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের সময় ৫১ লক্ষ কর্মীদিবস তৈরি হবে। ফলস্বরূপ, স্বনির্ভর গোষ্ঠী সহ অনেকেই উপকৃত হবেন। ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন কাজে গতি আনতে এটি সহায়ক হবে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন যেমন ঘটবে, পাশাপাশি স্থানীয় স্তরে বিনিয়োগের ফলে দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
SC/CB/DM
(রিলিজ আইডি: 2241885)
ভিজিটরের কাউন্টার : 19
এই রিলিজটি পড়তে পারেন:
Bengali-TR
,
Assamese
,
Odia
,
Telugu
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati