রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

কৃষি খাদ্য ব্যবস্থাপনায় মহিলাদের ভূমিকা নিয়ে এক বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি

প্রকাশিত: 12 MAR 2026 2:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ মার্চ, ২০২৬ 

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু কৃষি খাদ্য ব্যবস্থায় মহিলাদের ভূমিকা নিয়ে নতুন দিল্লিতে আজ এক বৈশ্বিক সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেন। শ্রীমতী মুর্মু বলেন, বীজ বপন, ফসল কাটা, প্রক্রিয়াকরণ থেকে শুরু করে উৎপাদিত ফসল বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত কৃষি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মহিলারা। এর পাশাপাশি, মৎস্য চাষ, মৌ-পালন, পশুখাদ্য, বনজ উৎপাদনের যথাযথ ব্যবহার, কৃষি-ভিত্তিক উদ্যোগ পরিচালনা – এইসব ক্ষেত্রেও মহিলারা নিরন্তর কাজ করে চলেছেন। কৃষি অর্থনীতিতে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। 
রাষ্ট্রপতি বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়গুলিতে মোট ছাত্রছাত্রীর ৫০ শতাংশের বেশি ছাত্রী। অন্য অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংখ্যা ৬০ শতাংশের বেশি। এদের অনেকেরই অসাধারণ শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তিনি সরকার, সমাজ ও কৃষি ক্ষেত্রের সঙ্গে যুক্ত সমস্ত অংশীদারদের প্রতিভাসম্পন্ন মেয়েদেরকে নানারকম উৎসাহ ও অনুপ্রেরণা ও সহায়তা যোগাতে অনুরোধ করেন, যাতে তাঁরা কৃষি ও খাদ্যশস্য উৎপাদন ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করতে পারেন। 
রাষ্ট্রপতি বলেন, মেয়েদের ঘরে আটকে না রেখে তাঁরা যাতে নেতৃত্বের ভূমিকা নিতে পারেন,তাঁদের সেই ক্ষমতায়নে আমাদের এগিয়ে আসা দরকার। ২০২৬ সালকে রাষ্ট্রসংঘ মহিলা কৃষকদের আন্তর্জাতিক বর্ষ হিসেবে ঘোষণা করেছে। ফলে, লিঙ্গগত বৈষম্য কাটিয়ে উঠে কৃষি খাদ্য মূল্যশৃঙ্খলে মহিলারা যাতে নেতৃত্বের ভূমিকা পালন করতে পারেন, সেজন্য যৌথ প্রয়াসের দরকার। কৃষি ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়নে কেন্দ্রীয় সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। মহিলা চালিত স্বনির্ভর গোষ্ঠী কৃষি ক্ষেত্রে মহিলা সশক্তিকরণে কার্যকরি ভূমিকা পালন করছে। 
জিসিডব্লিউএএস ২০২৬ যৌথভাবে আয়োজন করেছে ট্রাস্ট ফর অ্যাডভান্সমেন্ট অফ এগ্রাকালচারাল সায়েন্সেস, দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, দ্য কনসাল্টেটিভ গ্রুপ ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ এবং দ্য প্রোটেকশন প্ল্যান্ট ভ্যারাটিজ অ্যান্ড ফার্মার্স রাইটস অথরিটি। তিনদিনের এই সম্মেলনে সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক কৃষিখাদ্য ব্যবস্থাপনায় গড়ে তুলতে তিনি মহিলাদের অংশগ্রহণ বাড়াতে নীতি পরিকাঠামো ও পরিমণ্ডলকে শক্তিশালী করার উপর জোর দেন।
রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটি পড়তে এই লিঙ্কটি দেখুন -

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc2026312821801.pdf

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2239018) ভিজিটরের কাউন্টার : 15
এই রিলিজটি পড়তে পারেন: Urdu , English , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam