প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী কেরলমের এর্ণাকুলামে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করার কয়েকটি মুহূর্ত ভাগ করে নিয়েছেন
প্রকাশিত:
11 MAR 2026 8:51PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রাণবন্ত উপকূলবর্তী শহর কোচি সফর করেন। একাধিক প্রকল্পের সূচনার মাধ্যমে কেরলমের উন্নয়নে গতি আনতে। প্রধানমন্ত্রী প্রায় ১১ হাজার কোটি টাকা মূল্যের বিভিন্ন উদ্যোগের উদ্বোধন ও শিলান্যাস করেন। সমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন:
“কোচিতে তাঁর আগমন একটি অত্যন্ত ভাল অভিজ্ঞতা। এই প্রকল্পগুলির জন্য আমি কেরলমের মানুষকে আন্তরিক অভিনন্দন জানাই।”
এক্স-এ একগুচ্ছ পোস্টে মুহূর্তগুলি ভাগ করে নিয়ে শ্রী মোদী বলেছেন :
“বর্তমানে সমুদ্রজাত উদ্ভিদ উৎপাদনের নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। আমাদের সরকার তাতে উৎসাহ দিচ্ছে। সেই রকমই আমরা আধুনিক মৎস্যচাষ ব্যবস্থারও প্রসার ঘটাচ্ছি।”
https://x.com/narendramodi/status/2031667369723252799?t=Ah-5Os42kvHfGWnE-2lHjA&s=19
“আমাদের সরকার ধীবরদের কল্যানে একাধিক মন্ত্রক তৈরি করেছে। এতে কেরলমের উল্লেখযোগ্য উপকার হয়েছে। দেখে ভাল লাগবে এই ক্ষেত্রেও এফপিও বেড়ে চলেছে।”
https://x.com/narendramodi/status/2031667708962693255?t=5wNThUgX9qnKf0TG9ezWKA&s=19
“অখিল কেরল ধীবর সভা সামাজিক সম্প্রীতি এবং সমাজের ঐক্যের প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”
https://x.com/narendramodi/status/2031668093156807119?t=WgK2S3ktZHfaq529GWEKEQ&s=19
“কোচি রিফাইনারিতে পলিপ্রোপাইলিন ইউনিটটি আত্মনির্ভরতার লক্ষ্যে আমাদের প্রয়াসকে জোরালো করবে এবং প্যাকেজিং, বস্ত্রশিল্প, গাড়ি শিল্প এবং চিকিৎসা সরঞ্জামের মতো অনেক ক্ষেত্রকে সাহায্য করবে।”
https://x.com/narendramodi/status/2031668998929252680?t=84LeAOQtIT2UDtXCnJL7kg&s=19
“কেরলমে যোগাযোগ ব্যবস্থায় একটি অগ্রগতি!”
https://x.com/narendramodi/status/2031669736422150503?t=qTtNL-FPB0Uy19Tk5Ey6_A&s=19
SC/AP/AS
(রিলিজ আইডি: 2238806)
ভিজিটরের কাউন্টার : 5